Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝুঁকিতে তিন নদীর বাঁধ, আতঙ্কে ফুলগাজী-পরশুরামের মানুষ

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৬:২৮
ঝুঁকিতে তিন নদীর বাঁধ, আতঙ্কে ফুলগাজী-পরশুরামের মানুষ

ফেনীতে ঝুঁকিপূর্ণ অবস্থায় তিন নদীর বাঁধ— সংগৃহীত

ফেনীর ফুলগাজী ও পরশুরামের মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বাঁধের অন্তত ২০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পানির চাপ বাড়লে এসব পয়েন্ট ভেঙে লোকালয়ে পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে বৃষ্টি হলেই আতঙ্কে থাকে নদীপাড়ের বাসিন্দারা।

পরশুরামের চিথলীয়া ইউনিয়নের ধনিকুন্ডা এলাকার বাসিন্দা শ্যামল চন্দ্র দাসের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে মুহুরী নদী। নদীর বাঁধও তার বাড়ির একেবারে কাছে। তিনি বললেন, ‌‌‘চব্বিশ ও পঁচিশের দুই দফা বন্যায় আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই। গত বছর একটি ফাউন্ডেশন থেকে একটি ছোট ঘর পাই। বাড়ির পাশে বাঁধ সংস্কার হলেও বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। তাই বৃষ্টি এলে ভয়ে থাকি, কখন এই ঘরটিও ভেসে যায়।’

ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ চৌধুরীর বাড়িও মুহুরী নদীর তীরবর্তী দক্ষিণ বরৈয়া এলাকায়। তিনি জানান, উত্তর দৌলতপুর নাপিতকোনা, উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা, শালধর, দেরপাড়া ও উত্তর বরৈয়া বণিকপাড়াসহ অন্তত আট থেকে ১০টি পয়েন্টে বাঁধ ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন

বিপৎসীমা ছুঁই ছুঁই মুহুরী নদীর পানি

০৯ জুলাই ২০২৬

পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা মন্তব্য করেন, সিলোনীয়া নদীর মীর্জানগর অংশের একাধিক পয়েন্টে বাঁধের অবস্থা ভালো নয়। এসব এলাকার মানুষ বৃষ্টি হলেই আতঙ্কে থাকেন।

পরশুরামের চিথলীয়া ইউনিয়নের অলকা গ্রামের দুই ভাই মাসুম ও মাহফুজ গত বছরের আকস্মিক বন্যায় তাদের নতুন ঘর হারিয়েছেন। তাদের বাড়িও মুহুরী নদীর তীরে। তারা জানান, বাড়ির পাশের বাঁধ মেরামত করা হলেও নোয়াপুর পশ্চিমপাড়া আলতাফ আলী মসজিদের পশ্চিম পাশ থেকে নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা এখনো ঝুঁকিতে। এ ছাড়া পশ্চিম অলকার বাংলা হুজুরের বাড়ির পাশ থেকে জঙ্গলঘোনা ব্রিজের গোড়া পর্যন্ত বাঁধের অবস্থাও ভালো নয়।

ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আকবর হোসেন বলছেন, ‘আমাদের বাড়ির কাছে মুহুরী নদীর বাঁধের কয়েকটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই আকাশে মেঘ দেখলেই ভয়ে থাকি।’

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত দুই বছর ধরে বাঁধের বিভিন্ন অংশ ধারাবাহিকভাবে মেরামত করা হচ্ছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন, ‘কিছু পয়েন্ট দুর্বল অবস্থায় রয়েছে। বৃষ্টি থেমে গেলে এসব স্পট মেরামত করা হবে।’

ফেনীফুলগাজীপরশুরাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি