বিপৎসীমা ছুঁই ছুঁই মুহুরী নদীর পানি
নিজস্ব প্রতিবেদক, ফেনী

ফেনীর ফুলগাজীতে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে মুহুরী নদীর পানি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ নদীর পানি বিপৎসীমার মাত্র ১ দশমিক ৮৭ সেন্টিমিটার নিচে অবস্থান করে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফাহাদ্দিস হোসাইন গণমাধ্যমকর্মীদের জানালেন, স্বাভাবিক অবস্থায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে অবস্থান করে। গত তিন দিন ধরে ফেনীতে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। অন্যদিকে উজানেও বৃষ্টি হচ্ছে। ফলে মুহুরী কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
তিনি বললেন, মুহুরী নদীর বাঁধের ওপর বসবাসকারী পরিবারগুলোকে তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।




