Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কান্না করছিল দুই মাসের সন্তান, বিরক্ত হয়ে আছড়ে মারল বাবা!

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:১০
কান্না করছিল দুই মাসের সন্তান, বিরক্ত হয়ে আছড়ে মারল বাবা!

সন্তানের নিথর দেহের পাশে মা রুনা আক্তার। ছবি: আগামীর সময়

ফেনীর ফুলগাজীতে নিজের দুই মাসের সন্তানকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে মো. সুলতান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির মা ও অভিযুক্তের স্ত্রী রুনা আক্তার এই অভিযোগ করেছেন।

নিহত শিশুটির নাম মোহাম্মদ জুনায়েদ। অভিযুক্ত মো. সুলতান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাত্রা ডাকঘর এলাকার কিতাব আলীর ছেলে।

পারিবারিক সূত্র‌‌ জানায়, দুই বছর আগে সুলতানের সঙ্গে বিয়ে হয়েছিল একই উপজেলার নৌকা বাহাড়তলা গ্রামের আবুল কাশেমের মেয়ে রুনা আক্তারের। বিয়ের পর থেকে তারা ফুলগাজীর ভূমি অফিসসংলগ্ন মেম্বার কলোনিতে ভাড়া থাকতেন। দুই মাস আগে একটি পুত্রসন্তান জন্ম দেন রুনা। নাম রাখা হয় মো. জুনায়েদ।

দিনমজুর সুলতান মাদকাসক্ত ছিলেন অভিযোগ করে তার স্ত্রী রুনা জানালেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ঘরের বাইরে ছিলেন। এ সময় শিশু জুনায়েদের সঙ্গে ছিলেন সুলতান। শিশুটি বারবার কান্না করছিল। একপর্যায়ে সুলতান বিরক্ত হয়ে মাটিতে আছাড় দেন ছেলেকে। ঘরে এসে রুনা দেখতে পান তার ছেলে মাটিতে ছটফট করছে, শ্বাসকষ্ট হচ্ছে তার। দ্রুত উদ্ধার করে প্রথমে মুন্সীর হাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা রোকনুদ্দৌলা বলেছেন, এখানে আনার আগেই আঘাতজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

ফুলগাজী থানায় ওসি তদন্ত মো. নুরুল ইসলাম ঘটনাটিকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করে বলেছেন, নিহত শিশুর মা রুনা আক্তার এ বিষয়ে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেছেন, গভীর রাতে সুলতানের খোঁজে গিয়েছিল পুলিশ। কিন্তু তাকে পাওয়া যায়নি।

মরদেহহত্যামাদকবাবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে