Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমে উঠেছে বাগাট বাজারের আখের হাট

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৪:৫০
শেয়ার করুন:
জমে উঠেছে বাগাট বাজারের আখের হাট

মধুখালী উপজেলার বাগাট বাজারে জমে উঠেছে আখের হাট। ছবি: আগামীর সময়

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে জমে উঠেছে আখের হাট। ভালো ফলন, বাড়তি চাহিদা ও সন্তোষজনক দাম পাওয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা আখ নিয়ে আসছেন এ বাজারে। সাপ্তাহিক হাটবারের পাশাপাশি প্রতিদিনই চলছে আখের বেচাকেনা।

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যানবাহনে করে আখ নিয়ে আসেন কৃষক ও ব্যবসায়ীরা। কম দামে ভালো মানের আখ কিনতে দূর-দূরান্ত থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এ হাটে আসেন। বেচাকেনা ভালো হওয়ায় খুশি আখচাষিরাও।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার রায়পুর, মেগচামী, বাগাট, কোরকদী ও নওপাড়া ইউনিয়নে আখের চাষ হয়।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে ঝুঁকি ও পরিচর্যার চাপ তুলনামূলক কম। ভালো ফলন এবং বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় তারা এ ফসল চাষে আগ্রহী হচ্ছেন।

কোরকদী ইউনিয়নের উজানদিয়া গ্রামের আখচাষি মো. জিয়াউর বললেন, এ বছর আমার জমিতে আখের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি।


আরও পড়ুন

আখ চাষ বাড়িয়ে চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

১৩ নভেম্বর ২০২৬

আখ ব্যবসায়ী মো. আরাফাত ও রিফাত বললেন, আমরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আখ সংগ্রহ করে বাজারে সরবরাহ করি। এ এলাকার আখ সুস্বাদু হওয়ায় এর চাহিদা বেশি। শুধু হাটবারেই নয়, প্রতিদিনই আখ কেনাবেচা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব ইলাহী জানিয়েছেন, অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় চলতি মৌসুমে উপজেলায় আখের আবাদ বেড়েছে। ফলনও ভালো হয়েছে। এর মধ্যে বাজারে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে। কৃষকরাও ভালো দাম পাচ্ছেন। চলতি মৌসুমে উপজেলায় ৩০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৩২ হেক্টর জমিতে।

আখ চাষফরিদপুরমধুখালীআখের হাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে