ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে জমে উঠেছে আখের হাট। ভালো ফলন, বাড়তি চাহিদা ও সন্তোষজনক দাম পাওয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা আখ নিয়ে আসছেন এ বাজারে। সাপ্তাহিক হাটবারের পাশাপাশি প্রতিদিনই চলছে আখের বেচাকেনা।উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যানবাহনে করে আখ নিয়ে আসেন কৃষক ও ব্যবসায়ীরা। কম দামে ভালো মানের আখ কিনতে দূর-দূরান্ত থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এ হাটে আসেন। বেচাকেনা ভালো হওয়ায় খুশি আখচাষিরাও।উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গ...