Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের দাফন, একজন নিখোঁজ

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪২
মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের দাফন, একজন নিখোঁজ

গ্রাফিকস: আগামীর সময়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের নিহত তিনজনের মরদেহ দাফন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রামের বাড়িতে তাদের দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় ওই পরিবারের আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিহত তিনজন হলেন হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সজিব (২৭), সজিবের স্ত্রী সামিনা (১৮) ও তাদের ছেলে সামিন (৬)। নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন (৫০)।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রামের নবী মিয়ার ট্রলারে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্দেশে রওনা হন যাত্রীরা। ট্রলারটি মেঘনার মৈশারচর এলাকা পেরিয়ে সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকে নিখোঁজ হন।

পরে উদ্ধার অভিযান চালিয়ে ওই দিনই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের রাহেলা বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হোমনার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, পুত্রবধূ সামিনা ও নাতি সামিন নিখোঁজ ছিলেন।

পরবর্তীতে উদ্ধার অভিযান চালিয়ে হেলাল উদ্দিন ছাড়া পরিবারের বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার হোমনার চরেরগাঁও কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

শনিবার বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ হেলাল উদ্দিনের জীবিত বা মৃত কোনো সন্ধান পাওয়া যায়নি।

কুমিল্লাএকজন নিখোঁজতিনজনের দাফনট্রলারডুবিহোমনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়