নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের নিহত তিনজনের মরদেহ দাফন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রামের বাড়িতে তাদের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় ওই পরিবারের আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।নিহত তিনজন হলেন হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সজিব (২৭), সজিবের স্ত্রী সামিনা (১৮) ও তাদের ছেলে সামিন (৬)। নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন (৫০)।শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভ...