Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সরকার মব জাস্টিস কমাতে পারেনি, আরো বেড়েছে : আসিফ মাহমুদ

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৭:০৫
সরকার মব জাস্টিস কমাতে পারেনি, আরো বেড়েছে : আসিফ মাহমুদ

ছবি: আগামীর সময়

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বললেন, নির্বাচিত সরকার মব জাস্টিস কমাতে পারেনি, বরং তা আরো বেড়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিন স্বরাষ্ট্রমন্ত্রী মব জাস্টিস বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা রয়েছে এতে।

তিনি দাবি করেন, অতীতে আওয়ামী লীগ ১৭ বছরে যে অবস্থায় পৌঁছেছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সেই অবস্থায় পৌঁছে গেছে।

আজ শনিবার দুপুরে কুমিল্লার একটি পার্টি সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তার ভাষ্য, দেশের সংকটময় মুহূর্তে বিএনপি বরাবরই দুর্বল পারফরম্যান্স করেছে। সরকার দুই বছর বিদ্যুতের দাম বৃদ্ধি না করার ঘোষণা দিয়েছিল। কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই বিদ্যুৎসহ জ্বালানির দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। এর প্রভাবে জ্বালানিনির্ভর বিভিন্ন পণ্য ও সেবার মূল্যও বৃদ্ধি পাচ্ছে।

আসিফ মাহমুদের দাবি, শেখ হাসিনা সরকারের ১৭ বছরে যে পরিমাণ মূল্যস্ফীতি ও মূল্যবৃদ্ধি হয়েছিল, বর্তমান সরকার তিন মাসেই সেই মাত্রায় পৌঁছে গেছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতারা।

অনুষ্ঠানে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আসিফ মাহমুদমব জাস্টিসকুমিল্লা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise