Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদকবিরোধী অভিযানে নামলেন ত্রাণমন্ত্রী দুলু, একদিনেই আটক ১৫

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৭:৫৬
মাদকবিরোধী অভিযানে নামলেন ত্রাণমন্ত্রী দুলু, একদিনেই আটক ১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশ নিয়ে নিজেই মাঠে নেমেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, ছবি : আগামীর সময়

মাদকবিরোধী অভিযানে পুলিশ নিয়ে নিজেই মাঠে নেমেছেন লালমনিরহাট-৩ আসনের এমপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অভিযানে প্রথম দিনেই আটক হয়েছে ১৫ মাদকসেবী।

গতকাল রবিবার দিনব্যাপী নিজেই অভিযানের নেতৃত্ব দিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ওই ১৫ জন মাদকসেবীকে আটক করেছেন তিনি।

মন্ত্রীর এমন সরাসরি পদক্ষেপে জেলা জুড়ে মাদক কারবারি ও সেবনকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

‎​এর আগে শনিবার বিকালে লালমনিরহাটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর মাদকবিরোধী ও সামাজিক অপরাধ দমন কার্যক্রম উদ্বোধন করেন।

সংগঠনটির মূল লক্ষ্য, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। উদ্বোধনের ২৪ ঘণ্টা পার না হতেই মন্ত্রী নিজেই সংগঠনের ব্যানারে মাঠে নামলেন।

অভিযান শেষে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বললেন, ‘লালমনিরহাটের পরিবেশ যারা নষ্ট করছে, মাদকের মরণ নেশা ছড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে প্রশাসনকে সাহায্য করার পাশাপাশি আমরা একটি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই।’

‘আলোকিত লালমনিরহাট’-এর এই কার্যক্রম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আগামী দিনেও মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, যোগ করেন তিনি।

‎মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে আরও জানালেন, শুধু মাদক নয়, বাল্যবিবাহ, যৌতুক ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধিগুলোও আমরা পর্যায়ক্রমে সমাজ থেকে নির্মূল করব।

অভিযানকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসন ও ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বললেন, মন্ত্রীর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনিব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদকবিরোধী অভিযানত্রাণমন্ত্রীআটকলালমনিরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে