Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি ৬ মাসে ওয়ান ডিজিটে নামবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১৩:০৬
ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি ৬ মাসে ওয়ান ডিজিটে নামবে: প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতির হার আগামী ছয় মাসের মধ্যে একক সংখ্যা বা ‘ওয়ান ডিজিট’-এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামের হাটহাজারীতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।

দুর্নীতি কমিয়ে আনার প্রাথমিক প্রক্রিয়া হিসেবে প্রতিমন্ত্রী বলেছেন, ডিজিটাল অটোমেশন ও ই-সেবা চালুর মাধ্যমে মানুষের নগদ লেনদেন কমিয়ে আনতে পারলেই দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে।

প্রতিমন্ত্রী মীর হেলাল জানান, মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতে ই-পেমেন্ট ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

‘‘ভূমি অফিসগুলোতে সরাসরি নগদ লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। আমার নির্বাচনী এলাকা হাটহাজারী ভূমি অফিসে ইতোমধ্যে সম্পূর্ণ ‘ই-পে’ সিস্টেম চালু হয়েছে, যেখানে কোনো ক্যাশ লেনদেন হয় না। পর্যায়ক্রমে সারা দেশে এই মডেল বাস্তবায়ন করা হবে’’, দুর্নীতি প্রতিরোধে সারাদেশে ‘ই-পে’ সিস্টেম চালুর উপর জোর দিয়ে বলছিলেন মীর হেলাল।

চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে বর্তমানে পূর্ণাঙ্গ ভূমি সেবা না থাকাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন তিনি।

‘দেশের অন্যান্য অঞ্চলের মতো প্রতিটি ইউনিয়নে দ্রুততম সময়ে এই সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে’, যোগ করেন প্রতিমন্ত্রী।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মন্তব্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ, জনবান্ধব ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

চট্টগ্রামদুর্নীতিভূমি প্রতিমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise