Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এমপিকে ‘কটুক্তিতে’ গ্রেপ্তার, আসামিকে থানায় ঢুকে মারধরের অভিযোগ

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৫:১৩
এমপিকে ‘কটুক্তিতে’ গ্রেপ্তার, আসামিকে থানায় ঢুকে মারধরের অভিযোগ

ছবিটি ঘটনার ভিডিও থেকে নেওয়া

বরিশালের বাকেরগঞ্জ থানায় ঢুকে এক আসামির ওপরে হামলা চা‌লানোর অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটেছে, যার ভিডিও ছড়িয়েছে ফেসবুকে।

গ্রেপ্তার আসামির নাম লায়ন নিলয় পারভেজ। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়।

জানা গেছে, বরিশাল-৬ (বা‌কেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ব‌রিশাল জেলা (দ‌ক্ষিণ) বিএনপির আহবায়ক আবুল হোসেন খানকে কটুক্তির অভিযোগে মামলা হয় নিলয়ের নামে। অভিযোগে বলা হয়, সামাজিক যোগযোগমাধ্যমে কটুক্তি করা ছবি ও ভিডিও পোস্ট দেন নিলয়।

উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করেন। শনিবার রাতে আসামিকে গ্রেপ্তার করে আনা হয় থানায়। 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, নিলয়কে এক‌টি সাদা র‌ঙের গা‌ড়িতে বাকেরগঞ্জ থানায় আনা হয়। গা‌ড়ি থেকে না‌মাতেই তাকে মারধর, জুতাপেটা ও ডিম নিক্ষেপ করা হয়। থানার ভেতরে নেওয়ার পর হামলাকারীরাও সেখানে ঢুকে নিলয়কে মারধর করে। হাজতে ঢোকানোর পর চলে গালাগাল।


আরও পড়ুন

শাহ আলী মাজারে হামলা, গ্রেপ্তার ৩

১৬ মে ২০২৬


হামলাকারীরা কারা, জানতে চাইলে প্রত্যক্ষদর্শী এক পু‌লিশ সদস‌্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আসামিকে থানায় আনার খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জড়ো হন। তারা আসামিকে মারধর করাসহ ডিম নিক্ষেপ করেছে। পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। পুলিশ হেফাজতে থাকা আসামির সঙ্গে থানায় এই ধরনের ঘটনা ঘটায় সবাই হতবাক হয়েছে।’

তবে এ দায় অস্বীকার করেছেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান। বলেছেন, ‘নিলয় মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিত মানুষ এসে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। এখানে যুব ও ছাত্রদলের কোনো নেতাকর্মী ছিল না।’

হামলাকারীরা ‘কিছু বিক্ষুব্ধ লোক’ বলে জানালেন বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন। তার ভাষ‌্য, ‘আদালতের নির্দেশে নিলয়কে শনিবার দুপুরে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে থানায় নিয়ে আসা হয়। এ সময় কিছু বিক্ষুদ্ধ লোক আসামিকে লাঞ্চিত ও হামলার চেষ্টা করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে ও আসামিকে হেফাজতে নেওয়া হয়েছে।’

হামলাবাকেরগঞ্জবরিশালথানায় ঢুকে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে