Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে দোহারে স্মৃতিসৌধ নির্মাণ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮
স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে দোহারে স্মৃতিসৌধ নির্মাণ

স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে দোহারে স্মৃতিসৌধ নির্মাণ

স্বাধীনতার ৫৫ বছর পর ঢাকার দোহার উপজেলায় নির্মাণ করা হচ্ছে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ।

গতকাল রবিবার দুপুরে দোহার পৌরসভা এলাকায় এ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

অনুষ্ঠানে তিনি বলেছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একটি গোষ্ঠী এখনো অবস্থান নিচ্ছে স্বাধীনতার চেতনার বিরুদ্ধে এবং অপচেষ্টা চালাচ্ছে দেশকে পিছিয়ে দেওয়ার। স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দোহার পৌরসভার উদ্যোগে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে স্মৃতিসৌধটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলামের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে এই নির্মাণকাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, পৌরসভার প্রকৌশলী এম এম মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঢাকাদোহারমুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise