Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

তুরাগ নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৮:৪৯
তুরাগ নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

তুরাগ নদীতে নিখোঁজ যুবকের উদ্ধার অভিযান— আগামীর সময়

গাজীপুরে তুরাগ নদীতে নৌকা থেকে পড়ে রাসেল (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পার হলেও রবিবার বিকেল সাড়ে ৬টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় জেলে ও এলাকাবাসীর সহায়তায় উদ্ধার অভিযান চলছে।

নিখোঁজ রাসেল কাশিমপুরের গোবিন্দ বাড়ি এলাকার ফজর আলীর ছেলে। শনিবার (৩০ মে) বিকেলে নামাবাজার ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে কয়েকজন বন্ধু মিলে তুরাগ নদীতে নৌভ্রমণে বের হন। নৌকায় ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। একপর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। প্রায় ১২ ঘণ্টা পর রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় জেলে, নৌকার মাঝি ও এলাকাবাসীও নিখোঁজ যুবকের সন্ধানে সহায়তা করছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান, নৌভ্রমণের সময় নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

গাজীপুরতুরাগ নদীযুবক নিখোঁজ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise