Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কবরস্থান দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২২:৫৪
কবরস্থান দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পারিবারিক কবরস্থানে বিএনপির কার্যালয় নির্মাণ, ক্রয়কৃত সম্পত্তি দখল ও বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এসব অভিযোগ তুলে শনিবার দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে দুটি পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক ছাত্রদল নেতা সাখাওয়াত আলী খান বাবুল জানান, ২০০৯ সালে তার বড় চাচা মাহবুব আলী খানের কাছ থেকে দুইটি টিনশেড ভবনসহ ৯ দশমিক ৫ শতাংশ বসতভূমি ২০ লাখ টাকায় দলিলমূলে ক্রয় করেন। ওই সম্পত্তিতে তার পরিবারের দীর্ঘদিনের বসবাস ছিল এবং সেখানে পারিবারিক কবরস্থানও রয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে হামলা-মামলার শিকার হয়ে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় চলে যান তিনি। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর দেশে ফিরে এসে দেখেন তার ক্রয়কৃত সম্পত্তি দখল করেছেন অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সজু মিয়া। এ বিষয়ে স্থানীয়ভাবে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান পাননি তিনি।

বাবুলের অভিযোগ, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার পারিবারিক কবরস্থানের একটি অংশে রাতারাতি আধাপাকা টিনশেড ঘর নির্মাণ করা হয় এবং সেটিকে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করা হয়। দলীয় কার্যালয় নির্মাণের সময় অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন। এরপর থেকে তিনি স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বারবার যোগাযোগ করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

একই সংবাদ সম্মেলনে অষ্টগ্রাম উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা মো. জনি মিয়া অভিযোগ করেন, ২০১৫ সালে অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়ার কাছ থেকে দুইতলা একটি পুরাতন ভবনসহ ৩ শতাংশ বসতভিটা ১৬ লাখ টাকায় সাফ কাওলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। সম্প্রতি ভবনের বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়ায় সংস্কারের সিদ্ধান্ত নেন। এজন্য রাজমিস্ত্রি নিয়োগ করে কাজ শুরু করতে গেলে সজু মিয়া বাধা দেন। সংস্কার কাজ চালিয়ে যেতে হলে তাকে ৫ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন।  টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন জায়গায় রাত্রীযাপন করছেন তারা।

অভিযোগের বিষয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেছেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা কেন কারও জমি দখল করব? যে ঘরটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটি সজু মিয়ার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে। জায়গাটিও তার বলে আমরা জানি। কবরস্থানের ওপর দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগও সঠিক নয়। রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

অন্যদিকে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সজু মিয়া বলেছেন, জনি মিয়ারা আমাদের কাছ থেকে জায়গা ও ঘর ক্রয় করেছে। তারা তাদের সম্পত্তিতে কাজ করতে চাইলে আমরা বাধা দিইনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জমি দখল, উচ্ছেদ বা হুমকির অভিযোগের কোনো ভিত্তি নেই। বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।


দলীয় কার্যালয়জমি দখল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ