নবাব ফয়জুন্নেছা চৌধুরানী। নারী শিক্ষার অগ্রদূত এক মহীয়সী নারী। মানবসেবায় নিজের সম্পদ বিলিয়ে দিতেও তিনি পিছপা হননি। জনকল্যাণমূলক কাজে ওয়াকফ করেছিলেন কুমিল্লার লাকসামে থাকা তার ২৯৭ একর জমি। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পদের বড় অংশই চলে গেছে দখলদারদের কবলে। সর্বশেষ ৭১ শতকও বেহাত হওয়ার পথে। অথচ জমিটি প্রত্নতত্ত্ব বিভাগের সম্পদ হিসেবে গেজেটভুক্ত।স্থানীয়রা বলছেন, তার সব জমি দখল করেছে সরকারি দলের প্রভাবশালী একটি চক্র। যারা স্থানীয়ভাবে ভূমিদস্যু হিসেবে পরিচিত। প্রকাশ্যে তাদের নাম নিতে সাহস করছেন না কে...