Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লক্ষ্মীপুরে প্রভাবশালীদের দখলে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮
লক্ষ্মীপুরে প্রভাবশালীদের দখলে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের কমলনগরে ৪১ বছর ধরে একটি জামে মসজিদের প্রায় ২৬ কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রভাবশালী মহলের দখলে থাকার অভিযোগ উঠেছে। উপজেলার মুন্সিরহাট বাজারের এই মূল্যবান জমিটি মসজিদের নামে ওয়াক্ফ করা হলেও, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জালিয়াতির মাধ্যমে তা নিজেদের নামে রেকর্ড করে ভোগদখল করছেন বলে জানা গেছে।

একদিকে অর্থাভাবে মসজিদের ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে, অন্যদিকে মসজিদের ৫২ শতাংশ জমিতে গড়ে তোলা হয়েছে ব্যক্তিগত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান।

সম্প্রতি চরমার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের (ইউপি) সদস্য ছিদ্দিক উল্লাহ দোকান নির্মাণ করতে গেলে মসজিদ কমিটির লোকজন বাঁধা দেয়। এতে বাকবিতন্ডার এক পর্যায়ে বেরিয়ে আসে আসল ঘটনা।

বর্তমান সময়ের বাজার মূল্যে প্রতিটি দোকান ভিটির দাম ৫০থেকে ৬০ লাখ টাকা বলে জানান স্থানীয় ব্যবসায়িরা।

স্থানীয়রা জানান, চরমার্টিন এলাকার ছিদ্দিক উল্লাহ মুন্সি ১৯৮৪ ও ১৯৮৫ সালে ৯০০৯ নাম্বার ও ৮৫৮৩ নাম্বার দলিলে ২৪১ নাম্বার খতিয়ানের ৪০৯ এবং৩০৭ দাগে ৬৯ শতাংশ জমি মুন্সিরহাট বাজারে মসজিদের জন্য ওয়াক্ফ করেন। ওই সময় মসজিদ কমিটির সভাপতি মৃত খবিরুল ইসলাম সেক্রেটারি নুরুজ্জামান মোল্লা, স্থানীয় প্রভাবশালী মৃত ছৈয়দ আহমদ ডিএ, আবদুল লতিফ মেম্বার, শাহে আলম, খোরশেদ আলম মেম্বার, আবু বকর ছিদ্দিক, নুরু মিয়া দরবেশ, হাবিব উল্লাহ মিয়া ও শরিয়ত উল্লাহ মিয়াসহ অনেকের নজরে পড়ে। পরে ১৯৮৯ ও ১৯৯০ সালে নতুন রেকর্ডের কার্যক্রম শুরু হলে কৌশলে তারা ৫২ শতাংশ জমি বাজারের দোকান ভিটি উল্লেখ করে তাদের নামে রেকর্ড করে এবং দখলে নেয়। বাকি ১৭শতাংশ জমি বাজারের গলি হিসেবে ১ নাম্বার খাস খতিয়ানে চলে যায়। এরপর ওই দখলদারদের অনেকেই রেকর্ড মূলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে অনেকের কাছে বিক্রি করে দেয়। দীর্ঘদিন থেকে কেউ রেকর্ড মূলে ক্রয় করে আবার অনেকে ওয়ারিশ সূত্রে পেয়ে ওই সব দোকানঘর ভাড়া দিয়েছেন বা নিজেরা ব্যবসা করে আসছেন। এ দোকান ভিটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ছিদ্দিক উল্লাহর ছোট ছেলে যুবদল নেতা ফারুক মুন্সি রাতারাতি যুবলীগ নেতা বনে যান। তখন ফারুক যুবলীগের ক্ষমতা দেখিয়ে উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পীকে মুন্সিরহাট বাজার মসজিদের সভাপতি এবং নিজেকে সেক্রেটারি ঘোষণা দেন। এরপর ফারুক এ দোকান ভিটিগুলো তাদের সম্পত্তি দাবি করে ব্যবসায়িদের দখল ছাড়তে হুমকি দিয়ে বিভিন্ন সুবিধা নিতেন। এক পর্যায়ে ওই বাজারের কয়েকটি ভিটির মালিকদের বিরুদ্ধে আদালতে মামলাও করেন তিনি। এখনো ওই মামলা চলমান।
‎

মসজিদ কমিটির প্রচার সম্পাদক আলী হোসেন ভিডিপি বলেছেন, ‘মসজিদটি দীর্ঘদিন থেকে জীর্ণ-শীর্ণ অবস্থায় আছে। এখন জানতে পারছি মসজিদের কোটি কোটি টাকার সম্পত্তি অনেকের দখলে।’

ব্যবসায়ীদের সঙ্গে বসে সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
‎

আবার দখলদারদের মধ্যে অনেকে দাবি করছেন, ছিদ্দিক উল্লাহ মসজিদে জমি দান করার পরে আবার তাদের কাছে ভিটি হিসেবে বিক্রি করেছেন। আপনারা কেন দলিল নেননি?

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক জানান, রেকর্ড মূলে ওয়ারিশ সূত্রে তিনি এ জমির মালিক। এজন্য এখানে দোকানঘর নির্মাণ করছেন তিনি।

এ বিষয়ে জমিদাতার আরেক ছেলে মুন্সিরহাট জামে মসজিদের বর্তমান সভাপতি এবিএম বাবুল মুন্সি বলেছেন, ‘আমার বাবা এ মসজিদে ৬৯ শতক জমি দান করেন। পরবর্তীতে আমার বাবার নামে বাজার হওয়ার পর ৫২ শতাংশ জমি একটি চক্র কৌশলে তাদের নামে রেকর্ড নিয়ে জমিগুলো দখল করে নেয়। এখন বিএনপি সরকার গঠনের পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক মসজিদের পাশের এক অংশে তাদের নামে রেকর্ড আছে বলে দোকানঘর নির্মাণ করছেন। আমরা মসজিদের বিভিন্ন কাগজপত্র ঘাটাঘাটি করে প্রকৃত ঘটনা জানতে পারি।’

এ মুহূর্তে মসজিদের সম্পত্তির পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে তিনি দাবি করেন।
‎

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন বলেছেন, মসজিদের জায়গায় দোকানঘর নির্মাণের বিষয়ে কিছু জানেন না তিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।

মসজিদদখলজমি দখললক্ষ্মীপুর
    শেয়ার করুন:
    Advertisement
    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৮

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৫

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৩

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    advertiseadvertise