Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংবাদ প্রকাশ

গ্যাস লাইনের ওপরের স্থাপনা সরাল তিতাস

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৬:২১
গ্যাস লাইনের ওপরের স্থাপনা সরাল তিতাস

তিতাসের জমি দখল করে স্থাপনা নির্মাণ, সংবাদ প্রকাশের পর উদ্ধার। ছবি: আগামীর সময়

এক পাশে বসতঘর, অন্য পাশে সীমানাপ্রাচীর। মাঝখানে মাটির নিচে তিতাস গ্যাসের পাইপলাইন। গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ ও জরুরি কাজের জন্য জমিটি উন্মুক্ত রাখার কথা। অথচ সেই অধিগ্রহণ করা জমিতেই গড়ে উঠছিল একের পর এক স্থাপনা।

স্থানীয়দের অভিযোগের পর সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে তিতাস কর্তৃপক্ষ। পরে গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে স্থাপনা সরিয়ে উন্মুক্ত করা হয় পাইপলাইন। পাশাপাশি ‘ওপেন কার্ড’ দিয়ে পাইপলাইনের অবস্থানসহ চিহ্নিত করা হয়েছে অধিগ্রহণ করা জমির সীমানা।

ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারসংলগ্ন কাউলিতা গ্রামের। তিতাস গ্যাসের লাইনম্যান মোস্তফা জানিয়েছেন, প্রথমে মৌখিকভাবে গ্যাস লাইনের সীমানা দেখানো হয়েছিল স্থানীয়দের। তারা সেই সীমানা মেনে নিতে রাজি না হওয়ায় তাদের আবেদনের ভিত্তিতে ‘ওপেন কার্ড’ করা হয়। এর মাধ্যমে পাইপলাইন উন্মুক্ত করে প্রকৃত সীমানা নির্ধারণ করা হয়। পরে গ্যাস লাইনের ওপর থাকা স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ ছিল, একই গ্রামের মো. মোস্তফা খান তিতাসের অধিগ্রহণ করা জমিতে পাকা স্থাপনা নির্মাণ করেছিলেন। অন্যদিকে ছালেকা খাতুন নতুন করে সিমেন্টের খুঁটি ও টিন দিয়ে সীমানা নির্মাণ করছিলেন।

আরও পড়ুন

ঝালকাঠিতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, আটক ২

১১ আগস্ট ২০২৬

সরেজমিনে দেখা যায়, ওই স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে। ভবিষ্যতে গ্যাস লাইনের জমি দখল বা বন্ধ না করার বিষয়ে ছালেকা ও মোস্তফাকে সতর্ক করা হয়েছে।

তিতাসের লাইনম্যান মোস্তফা জানিয়েছেন, তিতাস গ্যাস লাইনের ওপর কোনো স্থাপনা করা যাবে না। জায়গাটি সবসময় উন্মুক্ত রাখতে হবে।

তিতাস গ্যাস গাজীপুর অপারেশন ডিভিশনের ব্যবস্থাপক সাইফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, তিতাসের অধিগ্রহণ করা জমি ও গ্যাস লাইন নিরাপদ রাখা তাদের দায়িত্ব। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে সরেজমিনে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্যাস লাইনের ওপর থাকা স্থাপনা অপসারণ করে পাইপলাইন উন্মুক্ত রাখা হয়েছে।

তিনি আরও জানান, গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামত ও নিরাপদ পরিচালনার স্বার্থে লাইনের ওপর কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা উচিত নয়। এ বিষয়ে স্থানীয়দের সচেতন ও সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তিনি।

তিতাসস্থাপনাগ্যাস লাইনতিতাস কতৃপক্ষজমি দখল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ