Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিষিদ্ধ আ'লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:০২
নিষিদ্ধ আ'লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ

ছবি: আগামীর সময়

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্র ও সহিংস তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা সদরে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

সমাবেশে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থরক্ষায় নিষিদ্ধ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’ তিনি আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে দলটির কথিত দেশবিরোধী তৎপরতা প্রতিহত করার আহ্বান জানান।

তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি করেছে বলে বিএনপি মনে করে। তাঁর দাবি, বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন দীপিকা

২৩ সেপ্টেম্বর ২০২৬

ড. খন্দকার মারুফ আরও বলেন, শেখ হাসিনা বিদেশে অবস্থান করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন বলে তিনি মনে করেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মেঘনা উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সদস্য সচিব এস.এম. সালাহউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক এম.এম. মিজানুর রহমান, জয়নাল আবেদীন, ডা. আবদুল কাইয়ুম, অধ্যাপক শহীদুল ইসলাম, আবদুল গাফফার, আবু ইউসুফ নয়ন, দিলারা শিরীন, যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া ও সদস্য সচিব আবদুল হান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তব্যে ড. খন্দকার মারুফ বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া নাগরিকদের দায়িত্ব। তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মী ও ভিন্নমতের ব্যক্তিদের ওপর অতীতে গুম, অপহরণ, হত্যা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় ‘ব্যয় সংকোচন, সততা, বিনয় ও দায়িত্ববোধের’ কথা উল্লেখ করেন এবং তাঁর নেতৃত্বের প্রশংসা করেন।

সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীদের দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আওয়ামী লীগের কথিত ‘সন্ত্রাস ও অশুভ তৎপরতা’ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ড.খন্দকার মারুফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: