Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেঘনা থেকে একে একে উদ্ধার তিন কিশোরের রক্তাক্ত মরদেহ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০১
মেঘনা থেকে একে একে উদ্ধার তিন কিশোরের রক্তাক্ত মরদেহ

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় নেমে তলিয়ে যাওয়া তিন কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে একে একে। তাদের দেহে আঘাতের চিহ্ন দেখেছে নৌ-পুলিশ। স্থানীয়দের ধারণা, বাল্কহেডের ধাক্কায় নিহত হয়েছে তারা।

আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিবন্দর এলাকার মেঘনা নদীতে নিখোঁজ হয় ১৫ বছরের জমজ ভাই আরিফিন আহমেদ ও আশিকিন আহমেদ এবং তাদের বন্ধু আবিদ হোসেন।

ঢাকা থেকে যাওয়া ডুবুরি দল বিকাল সাড়ে ৩টার দিকে খুঁজে পায় আরিফিন ও আশিকিনের লাশ। আবিদের মরদেহ উদ্ধার হয় বিকাল সোয়া ৫টার দিকে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন এসব।

আরিফিন ও আশিকিন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মজলিস এলাকার ফারুক আহমেদের ছেলে। দুই ভাই পড়ত মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তনে নবম শ্রেণিতে। তাদের পাশের বাড়ির আব্দুল আলিমের ছেলে আবিদ। সে পড়ত একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে।

স্থানীয়দের বরাতে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে চার কিশোর ওই নদীতে গোসলে নামে। এদের একজন উঠে এলেও অন্যরা তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

আরও পড়ুন

সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে মেঘনায় নিখোঁজ ৩ স্কুলছাত্র

২০ সেপ্টেম্বর ২০২৬


আশিকিন ও আরিফিনের বাবা ফারুক আহমেদ বললেন, ‘সকালে তারা স্কুলের কথা বলে বাসা থেকে বের হয়। পরে মোবাইল ফোনে জানতে পারি যে তারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমার এখন বুক খালি হয়ে গেল। কী নিয়ে এখন বাচঁব?’

সন্তান নিখোঁজের খবরে মেঘনা নদীর তীরে জড়ো হন পরিবারের সদস্যরা। ভিড় জমান স্থানীয়রাও। মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

স্থানীয়রা বলছেন, ভাটিবন্দর এলাকায় কয়েকটি বাল্কহেড নোঙর করা অবস্থায় দেখেছেন তারা। চার কিশোর সেগুলোর পাশ দিয়ে গোসল করতে নামে। স্থানীয়দের ধারণা, বাল্কহেডের পাখায় আঘাত পেয়ে তলিয়েছে তিনজন।

বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম জানিয়েছেন, মরদেহগুলো রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য সেগুলো মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মেঘনা নদীনিখোঁজমরদেহ উদ্ধারনারায়ণগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস