Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৭:০০
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

বিএসএফের পুশইনের শিকার হয়ে ভারত-কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা কয়েকজন— সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরের চকবিলগাতুয়া-প্রাগপুর সীমান্তে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয় জনতা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তারা বর্তমানে সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন।

শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঘটে এ ঘটনা। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, কুয়াশাচ্ছন্ন ভোরে একদল নারী, পুরুষ ও শিশুকে সীমান্তের দিকে এগিয়ে আসতে দেখা যায়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি প্রাগপুর বিওপি ক্যাম্পে জানায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অবস্থান নেন।

বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে ওই ১২ জন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৫০ গজ ভেতরে সরে গিয়ে আশ্রয় নেন। দূর থেকে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

ওই ১২ জনের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের উজির আলীর পরিবারের পাঁচ সদস্য, সাতক্ষীরার শ্যামনগরের রফিকুল গাজীর পরিবারের তিন সদস্য এবং খুলনার ডুমুরিয়ার আফরোজা খাতুনের পরিবারের চার সদস্য।

বর্তমানে তারা খোলা আকাশের নিচে সীমান্তসংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য পুশইন ঠেকাতে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন

পুলিশের পিটুনি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না

১২ জুন ২০২৬

পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রাগপুর বিওপির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে জরুরি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।


কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেছেন, ‘আজকে বেশ কয়েকজন নারী, পুরুষসহ শিশুকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আমার কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী, তারা এখন ভারতের অভ্যন্তরেই অবস্থান করছে। পুশইনের এই কার্যক্রম যেন তারা সফল করতে না পারে, সেজন্য আমাদের কঠোর নজরদারি ও কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি আরও বললেন, পরিস্থিতি বিজিবির নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা এসব মানুষের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টির কূটনৈতিক সমাধানের দিকে এখন নজর সংশ্লিষ্টদের।

কুষ্টিয়াবিজিবিদৌলতপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী