Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

অর্থমন্ত্রী

পুলিশের পিটুনি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৬:৫৯
পুলিশের পিটুনি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না

সমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী- ফোকাস বাংলা

পুলিশ, র‍্যাব কিংবা সরকারি লোক দিয়ে ‘পিটিয়ে’ বাজার বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে সঠিক নীতি ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি কোনো সাম্প্রতিক সময়ের সমস্যা নয়। এটি ধারাবাহিকভাবে বেড়েছে গত কয়েক বছর ধরে। গত তিন মাস ধরে ৯ শতাংশের বেশি রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক বাজারের অস্থিরতাও এর অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে মন্ত্রী বললেন, অতীতের লুটপাট ও অর্থ পাচারের কারণে বেড়েছে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি। ফলে বেড়েছে তহবিলের ব্যয় (কস্ট অব ফান্ড), যা মূল্যস্ফীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বেড়ে যাচ্ছে আমদানিনির্ভর পণ্যের দাম।

আরও পড়ুন

এবারের বাজেট সব শ্রেণির মানুষের জন্য : অর্থমন্ত্রী

১২ জুন ২০২৬

ব্যবসার খরচ কমাতে সরকার বড় ধরনের সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে আমির খসরু বলেছেন, ‘ব্যবসা পরিচালনার সহজতা সূচকে এখনো পিছিয়ে বাংলাদেশ। অনুমোদন বা কোম্পানি নিবন্ধনে দীর্ঘ সময় লাগা, আমলাতান্ত্রিক জটিলতা ও অতিরিক্ত ব্যয় এসবের কারণে বাড়ছে ব্যবসার খরচ। এসব সমস্যা দূর করতে ডি-রেগুলেশনসহ বাস্তবায়ন করা হবে বিভিন্ন সংস্কার কার্যক্রম।’

জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, স্পট মার্কেট থেকে তাৎক্ষণিক কেনার ওপর নির্ভরশীলতা কমিয়ে যেতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে। ভবিষ্যৎ সংকট মোকাবিলায় অন্তত তিন মাসের জ্বালানি ও খাদ্য মজুদ রাখার সক্ষমতার ওপর গুরুত্ব দিতে হবে সরকারকে।

‘চট্টগ্রাম বন্দরসহ দেশের বন্দরগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও অতিরিক্ত ব্যয় কমানো গেলে সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর হবে। অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি কমাতেও সহায়তা করবে,’ যোগ করেন অর্থমন্ত্রী।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।

বাজেটঅর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী