Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রবির ভালোবাসায় বাঁচল ৯৮ সাপের প্রাণ

বদরুল আলম, হবিগঞ্জ
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৯:১৬
রবির ভালোবাসায় বাঁচল ৯৮ সাপের প্রাণ

ডিমগুলো ১৫-২০ দিনের পুরনো। লোকজনের নাড়াচাড়ায় দুটি ভেঙে যায়, বাকিগুলোও ওলট-পালট। ভেতরের ভ্রূণগুলো আদৌ বেঁচে আছে কি না, তা নিয়েও ছিল সংশয়। কিন্তু আশা ছাড়েননি বন্যপ্রাণী উদ্ধারকর্মী রবি কস্তা।

ঝুঁকি নিয়ে ১৫টি ডিম উদ্ধার করে যত্নে সংরক্ষণ করেন তিনি। টানা ৪৫ দিন রাত-দিন নজর রাখেন। অবশেষে একে একে ডিম ফুটে বেরিয়ে আসে ১৪টি পদ্মগোখরার বাচ্চা। একটি ডিম থেকে বাচ্চা বের করে আনতে না পারার আক্ষেপ থাকলেও ১৪টি প্রাণের বেঁচে ওঠা ভুলিয়ে দেয় তার ৪৫ দিনের কষ্ট।

সম্প্রতি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া এলাকায় অনিম আহমেদের বাড়ি থেকে ডিমগুলো উদ্ধার করেছিলেন রবি। তার দাবি, গত ৩০ দিনে এভাবে ৯৮টি সাপের বাচ্চার প্রাণ বাঁচিয়েছেন তিনি; ১৫টি দাঁড়াশ ও ৮৩টি পদ্মগোখরা।

সম্প্রতি আরও একটি ঘটনা ঘটেছে। রাত প্রায় ৩টায় শায়েস্তাগঞ্জের একটি বাড়ির বেডরুমে গর্তের ভেতর সাপের ফোঁস ফোঁস শব্দ শোনার খবর পান তিনি। বন বিভাগকে জানিয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে পালঙ্কের নিচের গর্ত থেকে প্রায় ২৮টি ডিমসহ একটি মা সাপ উদ্ধার করেন।

মা সাপটিকে আলাদা পাত্রে এবং ডিমগুলো ঠান্ডা মাটির ওপর ঝুড়িতে রেখে কলাপাতা দিয়ে ঢেকে নিরাপদ, অন্ধকার জায়গায় রাখা হয়েছে। খাবার হিসেবে দেওয়া তিনটি জীবন্ত লাঠি (টাকি) মাছের দুটি খেয়েছে মা সাপটি, একটি রেখে দিয়েছে।

বাহুবল উপজেলার দাঁড়াগাঁও চা বাগানের বাসিন্দা রবি বলেছেন, পাখির ডিমের মতো সাপের ডিম ঘোরানো যায় না। ডিম উল্টে গেলে ভেতরের ভ্রূণের সূক্ষ্ম রক্তনালি ছিঁড়ে মৃত্যু হতে পারে। তাই নির্দিষ্ট অবস্থানেই রেখে ডিমগুলোর পরিচর্যা করতে হয়। পরে সাতছড়ি অথবা রেমা-কালেঙ্গা অভয়রারণ্যে অবমুক্ত করা হয় সেগুলো। এখন পর্যন্ত প্রায় চার হাজার বন্যপ্রাণীর প্রাণ বাঁচিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

রবির পরামর্শ, বাড়িতে সাপ ঢুকলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীকে খবর দেওয়া উচিত। বিশেষ করে ডিমসহ মা সাপ পাওয়া গেলে নিরাপদে উদ্ধারের ব্যবস্থা করা জরুরি।

সাপডিমবণ্যপ্রাণী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট