ডিমগুলো
১৫-২০ দিনের পুরনো।
লোকজনের নাড়াচাড়ায় দুটি ভেঙে যায়,
বাকিগুলোও ওলট-পালট। ভেতরের
ভ্রূণগুলো আদৌ বেঁচে আছে
কি না, তা নিয়েও
ছিল সংশয়। কিন্তু আশা ছাড়েননি বন্যপ্রাণী
উদ্ধারকর্মী রবি কস্তা।
ঝুঁকি
নিয়ে ১৫টি ডিম উদ্ধার
করে যত্নে সংরক্ষণ করেন তিনি। টানা
৪৫ দিন রাত-দিন
নজর রাখেন। অবশেষে একে একে ডিম
ফুটে বেরিয়ে আসে ১৪টি পদ্মগোখরার
বাচ্চা। একটি ডিম থেকে
বাচ্চা বের করে আনতে
না পারার আক্ষেপ থাকলেও ১৪টি প্রাণের বেঁচে
ওঠা ভুলিয়ে দেয় তার ৪৫
দিনের কষ্ট।
সম্প্রতি
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া
এলাকায় অনিম আহমেদ...