Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাধবপুর

জব্দ ভারতীয় জিরা ফেরত চান ব্যবসায়ী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ২০:৪৪
শেয়ার করুন:
জব্দ ভারতীয় জিরা ফেরত চান ব্যবসায়ী

সংগৃহীত ছবি

হবিগঞ্জে ৫৫ বিজিবির জব্দ করা ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) জিরা ফেরত চেয়ে শায়েস্তাগঞ্জ শুল্ক গুদাম কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন সিলেটের এক ব্যবসায়ী।

তবে বিজিবির দাবি, জব্দ করা চালানের সঙ্গে দাখিল করা কাগজপত্র কাস্টমস কর্তৃপক্ষ যাচাই করে জাল বলে নিশ্চিত করেছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কাস্টমস বিভাগ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মামারবাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আফজালুর রহমান আবেদনে দাবি করেন, এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে ভারত থেকে বৈধভাবে জিরা আমদানি করেছেন। সরকার নির্ধারিত শুল্ক, ভ্যাট ও কর পরিশোধের পর ঢাকায় পাঠানোর পথে হবিগঞ্জের বানিয়াচং এলাকায় ৫৫ বিজিবি ট্রাকটি আটক করে এবং পরে মালামাল শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামে জমা দেয়।

তিনি জানান, মূল কাগজপত্র নিয়ে বিজিবি কার্যালয়ে গেলেও জানতে পারেন, জিরার চালানটি জিআর-১৬০/২৬ নম্বর মামলায় শুল্ক গুদামে পাঠানো হয়েছে। বৈধ কাগজপত্রের ভিত্তিতে জব্দ করা জিরা ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। অন্যথায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে উল্লেখ করেন।

শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামের কর্মকর্তা মাজহারুল ইসলাম বললেন, ব্যবসায়ীর আবেদন গ্রহণ করা হয়েছে। বিষয়টি বিভাগীয় কাস্টমস কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তদন্ত ও নথিপত্র যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের মতে, কাস্টমস কর্মকর্তাদের যাচাই অনুযায়ী ব্যবসায়ীর দাখিল করা কাগজপত্র জাল। এ কারণেই জিরার চালানটি জব্দ করে আইনগত প্রক্রিয়ায় কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাধবপুরব্যবসায়ীবিজিবিজিরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা