Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়া

বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৬:৩২
বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল)'র বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম এই রায় দেন।

​রায়ে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত আসামি জহির রায়হান কুষ্টিয়া সদর উপজেলার হররা ডাক্তারপাড়া গ্রামের মো. নূর নবীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ ৩ ঘণ্টা

০১ জুলাই ২০২৬

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করত। ২০১৮ সালের মার্চে আসামি জহির রায়হান বিয়ের প্রলোভনে  শারীরিক সম্পর্ক করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই মো. আনোয়ারুল ইসলাম ২০১৮ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, সাক্ষীদের জবানবন্দি এবং মেডিকেল রিপোর্ট পর্যালোচনার পর জহির রায়হানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্তে অন্য আসামিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল মজিদ জানান, আসামি জহির রায়হানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।


কুষ্টিয়াস্কুলছাত্রীধর্ষণযাবজ্জীবন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise