খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার
খুলনা ব্যুরো

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার নগরীর খালিশপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা কামাল নগরীর বৈকালি বাজারের এবি সিদ্দিক লেনের আব্দুল খালেকের ছেলে।
খুলনা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আহাদুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম খালিশপুর থানার বৈকালী বাজার সংলগ্ন সিদ্দিক লেনে অভিযান চালায়। এ সময় তার বসত ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।





