Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জ

বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৬:৫৮
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন মো. কাউসার (৩০)। এ নিয়ে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

আজ সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান কাউসার। তিনি ছিলেন ক্যানটিন বয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাউসারের শরীরের প্রায় ৫৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত বৃহস্পতিবার মারা গেছেন দগ্ধ শংকর গোমেজ ও শনিবার মৃত্যু হয়েছে মো. আমিরের। তারাও ছিলেন ক্যানটিন বয়।

ডা. শাওন জানালেন, গত ১৩ মে দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ছয়জন।

গত ১৩ মে বুধবার ওই বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণ দগ্ধ হন অন্তত ১২ কর্মকর্তা-কর্মচারী। বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানিয়েছিলেন, দুপুরে রান্নার পর গ্যাসের চুলা অসাবধানতায় বন্ধ করা হয়নি। তখন কেউ একজন আগুন ধরাতেই এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জজেরা বিদ্যুৎকেন্দ্রবিস্ফোরণ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise