Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবিরের মৃত্যুর আগের বার্তা, ‘এটাই আমার শেষ ভিডিও’

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৩:১৬
কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবিরের মৃত্যুর আগের বার্তা, ‘এটাই আমার শেষ ভিডিও’

কৃষক কবির হোসেন

‘এটাই আমার শেষ ভিডিও’। মৃত্যুর একদিন আগে ফেসবুকে এমন পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের কৃষক কবির হোসেন। পরদিন রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার শেষ বার্তা ও মৃত্যু ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মারা যান কবির হোসেন।

আজ বুধবার সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয় তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে।

মৃত্যুর একদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে কবি র হোসেন লিখেছিলেন, ‘আজকের লাইভের পর থেকে এই ছবির লোকটাকে আর খুঁজে পাওয়া যাবে না।’ একই সময় তিনি একটি ভিডিও প্রকাশ করেন। এটিই তার শেষ ভিডিও বলে তাতে উল্লেখ করেন।

আরও পড়ুন

‘যার জন্য সবকিছু সার্থক মনে হয়’, জন্মদিনে বিজয়কে তৃষার বার্তা

২৪ জুন ২০২৬

জানাজার পর সদর থানা বিএনপির সহসভাপতি মীর ফরহাদ আলী জানিয়েছেন, মৃত্যুর আগের দিন চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে ইসিজি করান কবির হোসেন। যাওয়ার সময় জীবনে করা সব ভুলত্রুটির জন্য মা ও স্ত্রীর কাছে ক্ষমাও চান তিনি।

জানাজার আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কবিরের পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং কবির হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজায় উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহসভাপতি মীর ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, কৃষি বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মৃত্যুটাঙ্গাইলকৃষকফেসবুক পোস্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise