Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চুয়াডাঙ্গায় গরম পানি নিক্ষেপ, ছাত্রদল নেতাসহ দগ্ধ ৩

  • অভিযোগ আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:২২
চুয়াডাঙ্গায় গরম পানি নিক্ষেপ, ছাত্রদল নেতাসহ দগ্ধ ৩

চুয়াডাঙ্গায় ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গরম পানি ছুড়ে দগ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে। মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া এলাকায় গত শনিবার রাত ১১টার দিকে ঘটে এ ঘটনা।

দগ্ধ ব্যক্তিরা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান (৩১), সিরাজুল ইসলাম (৪২) ও হাসান (৩২)। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসানুজ্জামান শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

চিকিৎসাধীন ব্যক্তিদের ভাষ্য, হাসানুজ্জামানসহ কয়েকজন পুকুরপাড়ার একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় শঙ্করচন্দ্র ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে সুলতান মসজিদে নামাজ পড়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদ করলে তার সঙ্গে হাসানুজ্জামানদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুলতান চায়ের দোকানের কেটলিতে থাকা ফুটন্ত পানি হাসানুজ্জামানকে লক্ষ্য করে ছুড়ে মারেন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে সিরাজুল ইসলাম ও হাসানের শরীরেও গরম পানি পড়ে। পরে সুলতান ঘটনাস্থল থেকে চলে যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গভীর রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার। তিনি ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাদের হাসপাতালে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) হিমেল রানার ভাষ্য, ঘটনাটি তারা জেনেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

চুয়াডাঙ্গাছাত্রদলআ.লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু