Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডাকাতের কবলে প্রসূতিবাহী অ্যাম্বুলেন্স, বাঁচল না নবজাতক

ঝিনাইদহ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২০:৩৩
শেয়ার করুন:
ডাকাতের কবলে প্রসূতিবাহী অ্যাম্বুলেন্স, বাঁচল না নবজাতক

প্রতীকী ছবি

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে পথ আটকে প্রসূতিবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা। এ সময় আতঙ্কের মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী। তবে নবজাতককে বাঁচানো যায়নি। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলা সড়কের বাঘমারা ব্রিজ এলাকার। আজ সোমবার দুপুরে প্রসূতির স্বামী ডা. আব্দুল্লাহ আল নোমান কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। ডা. নোমান চুয়াডাঙ্গা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা। তার স্ত্রী আফসারা তাসনীম (৩০) চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা।

নোমান জানান, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রীকে চুয়াডাঙ্গা থেকে যশোরে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে তার সঙ্গে ছিলেন মা, শাশুড়ি, বড় ছেলে ও একজন নার্স। কালীগঞ্জ উপজেলার বাগমারা ব্রিজ এলাকা পার হয়ে প্রায় ৩০০ গজ এগোতেই তারা সড়কে গাছ ফেলে পথ বন্ধ করে রাখতে দেখেন। অ্যাম্বুলেন্সের গতি কমালে কয়েকজন অস্ত্রধারী তাদের ঘিরে ফেলেন।

তিনি বলেন, ডাকাতেরা প্রথমে ছেলের গলায় ধারালো অস্ত্র ধরে। পরে মায়ের গলায় দা ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে থাকা নারীদের কানের দুল ও গলার চেন খুলে নেয়। একটু পর আমার গলায় দা ধরে সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়। এরপর স্ত্রীর পেটের ওপর ধারালো অস্ত্র ধরে এবং কান কেটে নেওয়ার চেষ্টা করে। এতে সে ভীষণ আতঙ্কিত হয়। ডাকাতেরা অ্যাম্বুলেন্সে থাকা নার্সকেও মারধর করে। একপর্যায়ে আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন স্ত্রী। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।

নোমান বলেন, বাগমারা বাজারের ওই পাশে পুলিশের একটি টহল গাড়ি দেখে তারা আশ্বস্ত হয়েছিলেন। এ কারণে এই সড়ক দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেখানে ডাকাতির শিকার হবেন, তা বুঝতে পারেননি।

সড়কের আমতলা বাজার এলাকার মারকাযুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক তিতুমীর জানান, ঘটনার রাতে তিনি মাদ্রাসায় ছিলেন। রবিবার ভোরের দিকে ডাকাতির খবর পান। ডাকাতির শিকার এক অ্যাম্বুলেন্সচালক গাড়ির চাবি খুঁজতে তাদের সহায়তা চেয়েছিলেন। তার কাছ থেকে জানতে পারেন, ওই রাতে ৩০ থেকে ৩৫ জনের একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে অন্তত ১৫ থেকে ২০টি যানবাহনে ডাকাতি করেছে।

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা কিছু টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা নারীর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তার সন্তান মারা গেছে। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ডাকাতির ঘটনা সত্য এবং প্রসূতির নবজাতক মারা গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।

ঝিনাইদহঅ্যাম্বুলেন্সগাছ ফেলে ডাকাতিঅন্তঃসত্ত্বা নারীনবজাতক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস