মায়ের সঙ্গে সময় কাটাতে দুর্গাপূজায় বাপের বাড়ি আনোয়ারার খিলপাড়ায় গিয়েছিলেন আনিসা দাশ মলি। সঙ্গে চার বছরের মেয়ে মৈত্রী। অন্তঃসত্ত্বা মলির একদিকে পূজার আনন্দ, অন্যদিকে নতুন অতিথি বরণের অপেক্ষা। বেশ হাসিখুশিতে কাটছিল সময়। কিন্তু একটি ঝড় মুহূর্তেই সবকিছু এলোমেলো করে দিয়ে চলে গেল। ডেঙ্গু কেড়ে নিয়েছে মলি ও অনাগত সন্তানের প্রাণ।মলি-রাজীব সরকারের প্রথম সন্তান মৈত্রী সরকার। মেয়েটি সারাক্ষণ মায়ের সঙ্গে থাকত। এখন তার সময় কাটে না। কখনো কখনো খেলে। পুতুল, চকোলেট দিয়ে ছোট্ট মৈত্রীকে মায়ের স্মৃতি ভুলিয়ে রাখতে চা...