Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুরে ভুল প্রশ্নে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২১:২৩
জামালপুরে ভুল প্রশ্নে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা

সরকারি আশেক মাহমুদ কলেজ— সংগৃহীত

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে ১০০ এইচএসসি পরীক্ষার্থীর বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র মিলিয়ে বিষয়টি জানতে পারেন শিক্ষার্থীরা। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সংশ্লিষ্ট ১০০ শিক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠিয়ে ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর।

আজ শনিবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে সরকারি জাহেদা শফির মহিলা কলেজ ও ইউনাইটেড কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। কেন্দ্রের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ৪২০২ নম্বর কক্ষে সরকারি জাহেদা শফির মহিলা কলেজের ১০০ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষা দেন। তাদের জন্য ২০২৬ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই প্রশ্নপত্রেই তারা পরীক্ষা সম্পন্ন করেন।

পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীদের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে তারা বুঝতে পারেন, তাদের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।

আরও পড়ুন

মৃত ৪ আ. লীগ নেতার সঙ্গে এজাহারে ৬ বিএনপি নেতার নাম

০৪ জুলাই ২০২৬

পরীক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, পরীক্ষা শেষে প্রশ্নপত্র মিলিয়ে বিষয়টি আমাদের নজরে আসে। প্রশ্নপত্রের ওপরে লেখা ছিল ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী। তার মানে এই প্রশ্ন আমাদের ছিল না। পরে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি সমাধানের আশ্বাস দেন। আমরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম। তাদের উদাসীনতা ও ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। এতে অনেকের ‘এ প্লাস’ পাওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে।

পরীক্ষার্থী নুসরাত জাহান বললেন, ‘‘সারা বাংলাদেশে শিক্ষার্থীরা একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। আমরা ১০০ জন অন্য একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিলাম। এখন আমার পরীক্ষা কেমন হয়েছে, সেটি বিষয় না। আমরা এখন পাস করব নাকি ফেল করব, সেটি নিয়ে সন্দেহ রয়েছে। পাস করলেও ‘এ প্লাস’ আসবে কি না, সেটিও জানি না।’’

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর জানান, আমাদের কাছে যে প্রশ্নপত্র আসে, সেগুলোতে ২০টি প্রশ্নপত্রের একটি বান্ডেল থাকে। ৪২০২ নম্বর কক্ষের জন্য পাঁচটি বান্ডেল খোলা হয়। প্রতিটি বান্ডেলের ওপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল। কিন্তু ভেতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ছিল। পরীক্ষা শুরুর আগে বিষয়টি দেখার সুযোগ না থাকায় শিক্ষকরা বান্ডেল খুলে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। পরীক্ষা শেষে জানা যায়, এটি মূলত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্র ছিল।

তিনি আরও জানালেন, বিষয়টি জানার পর আমরা বোর্ডে যোগাযোগ করেছি। বোর্ড থেকে বলা হয়েছে, ওই ১০০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে। তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে।

কলেজ সূত্রে জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এবার মোট ৯৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন।

এইচএসসি পরীক্ষাভুল প্রশ্নজামালপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল