Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ওসির বিদায়ে বাড়ির লাউ-হাঁস-মোরগ উপহার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫
ওসির বিদায়ে বাড়ির লাউ-হাঁস-মোরগ উপহার

হরিরামপুর থানার ওসিকে বিদায় দিচ্ছেন সাধারণ মানুষ

অশ্রুসিক্ত নয়নে ফুলেল ভালোবাসায় মানিকগঞ্জের হরিরামপুর থেকে বিদায় নিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে থানা প্রাঙ্গণে ওসিকে বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এদিন বদলিজনিত কারণে নতুন কর্মস্থলের উদ্দেশে থানা ছাড়েন তিনি।

ওসির বিদায়ে অনেকের চোখেই ছিল অশ্রু। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন।

অনুষ্ঠানে বিদায়ী ওসি আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। বিদায়ী কর্মকর্তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় ও স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

বিদায়ী ওসির প্রতি স্থানীয়দের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে নানা উপহারেও। কেউ বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি নিয়ে আসেন তার জন্য। আনুষ্ঠানিকতার বাইরে এসব উপহার ছিল স্থানীয় মানুষের ব্যক্তিগত আন্তরিকতা ও ভালোবাসার প্রকাশ।

সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হন মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার সামনে জড়ো হওয়া স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং হাত নেড়ে বিদায় জানান। অনেকের চোখে তখন ছিল অশ্রু। সাধারণ মানুষের পাশাপাশি এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ওসিকে দিতে নিজের গাছের জাম্বুরা নিয়ে আসেন যাত্রাপুর গ্রামের হাবেজা বেগম। তিনি বলেছেন, ‘ওসি স্যার ম্যালা ভালো মানুষ আছিলো। তার জন্য উপহার হিসেবে বাড়ির গাছের জাম্বুরা এনেছি।’

চরাঞ্চলের বাসিন্দা মাঈনদ্দিন বললেন, ‘চরাঞ্চলের চুরি-ডাকাতি বন্ধে ও শান্তি শৃঙ্খলা রক্ষায় ওসি স্যার ভালো কাজ করেছেন। তাই উপহার হিসেবে তাকে দেওয়ার জন্য বাড়ির হাঁস নিয়ে এসেছি।’

বাড়ির পোষা একটি মোরগ নিয়ে এসেছিলেন আমেনা বেগম। তিনি বললেন, ‘ওসি স্যারকে একটি মোরগ উপহার দিয়েছি।’

সংবর্ধনা সভায় এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বললেন, ‘ওসি আফজাল হোসেন সুন্দরভাবে হরিরামপুরকে পরিচালনা করেছেন। তিনি একজন সৎ মানুষ। তিনি প্রতিদিন সকালে হাঁটার ছলে বিভিন্ন এলাকায় গিয়ে তদারকি করেছেন। কোনো এলাকার কী অবস্থা তা সরেজমিনে তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।’

এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী ওসি আফজাল হোসেন। তিনি হরিরামপুরে দায়িত্ব পালনকালে স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের কথা স্মরণ করেন।

তিনি বললেন, ‘চাকরি ও বদলি একই সূত্রে গাঁথা। বিদায়বেলায় হরিরামপুরবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দিলেন, তা সত্যিই অকল্পনীয়। এরকম বিদায় আমি আমার চাকরিজীবনে দেখিনি। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাের কাছে দোয়া চাই। হরিরামপুরের মানুষের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্ক ও স্মৃতি আমার সারা জীবন মনে থাকবে।’

ওসিমানিকগঞ্জহরিরামপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: