মানিকগঞ্জের হরিরামপুরে পাইপলাইনের মাধ্যমে গ্রামীণ বাড়িতে পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। অভিযোগ উঠেছে, নলকূপ বসানোর এ কাজে বোরিং ফ্লুইড হিসেবে ব্যবহার করা হচ্ছে গোবর। যদিও গোবর মিশ্রিত পানির ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু এ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে নলকূপ বসানোর কাজ।নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় চলছে এ কাজ।প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫০...