Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিয়মকে বৃদ্ধাঙ্গুলি, নলকূপ খননে ব্যবহার করা হচ্ছে গোবর

  • নলকূপ খননে গোবর মিশ্রিত পানির ব্যবহার নিষিদ্ধ
  • বোরিংয়ের দেয়াল যাতে না ধসে যায়, এ জন্য গোবর দিতে হয়—ঠিকাদার সৈয়দ আহমেদ
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৩:৪৮
নিয়মকে বৃদ্ধাঙ্গুলি, নলকূপ খননে ব্যবহার করা হচ্ছে গোবর

নলকূপ বসানোর কাজে বোরিং ফ্লুইড হিসেবে ব্যবহার করা হচ্ছে গোবর। ছবি: আগামীর সময়

মানিকগঞ্জের হরিরামপুরে পাইপলাইনের মাধ্যমে গ্রামীণ বাড়িতে পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। অভিযোগ উঠেছে, নলকূপ বসানোর এ কাজে বোরিং ফ্লুইড হিসেবে ব্যবহার করা হচ্ছে গোবর। যদিও গোবর মিশ্রিত পানির ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু এ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে নলকূপ বসানোর কাজ।

নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় চলছে এ কাজ।প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকার বেশি। এর আওতায় উপজেলার গালা ইউনিয়নের কৌড়ী গ্রামে পাইপ লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নের কাজ পেয়েছে রহমান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার কর্ণধার সৈয়দ আহমেদ। এই প্রকল্পের আওতায় গ্রামের ও আশপাশের এলাকায় ৩০০ বাড়িতে নিরাপদ সুপেয় পানি সরবরাহ করা হবে। এই কাজের জন্য একটি কমিটি করা হবে এবং সেই কমিটি এর দেখভাল করবেন। প্রতি মাসে বিদ্যুৎ বিল এবং রক্ষণাবেক্ষণের জন্য কোনো টাকা খরচ হলে সেটি সুবিধাভোগীরা সমানহারে বহন করবেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, পাইপ স্থাপনের জন্য বোরিংয়ের সময় দুর্গন্ধযুক্ত পঁচা গোবর ব্যবহার করা হচ্ছে। এ গোবর ব্যবহার করা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে। এ বিষয়ে একাধিকবার অফিস আদেশ জারি করা হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি নলকূপ খননের সময় বোরিং ফ্লুইড হিসেবে গোবর মিশ্রিত পানির ব্যবহার বন্ধে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে রামেবি ভিসির পদত্যাগ দাবি

০৩ আগস্ট ২০২৬

এতে বলা হয়, গোবর ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানিস্তর দূষণের সম্ভাব্য দীর্ঘস্থায়ী উৎস হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। খননের সময় অবশ্যই বোরিং ফ্লুইড হিসেবে বেন্টোনাইট-ক্লে (এক ধরণের রাসায়নিক) মিশ্রিত পানি ব্যবহার করতে হবে। কোনোক্রমেই গোবর ব্যবহার করা যাবে না। গোবর ব্যবহার করলে সেই কাজ গ্রহণযোগ্য হবে না এবং কোনো বিল দেওয়া যাবে না। বিষয়টি কঠোরভাবে নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে।

তবে, সেই নির্দেশনা অমান্য করে কাজ চললেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

ঠিকাদারের পক্ষে কাজ দেখাশোনার দায়িত্বে থাকা মো. বেলাল হোসেন বলেছেন, ‘উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হোসেন গোবর ব্যবহার করতে নিষেধ করেছেন। তবে, গোবর ব্যবহার করলে বোরিং করতে সুবিধা হয়। আমরা বোরিং করতে গোবর, বেন্টোনাইট-ক্লে এবং লাল মাটি সবকিছুই ব্যবহার করছি।’

হরিরামপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হোসেন বললেন, ‘বোরিংয়ের কাজে গোবরের ব্যবহার দেখে মিস্ত্রিদের আমি নিষেধ করেছি।’ 

গোবর ব্যবহার করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, জানতে চাইলে এই কর্মকর্তা কোনো উত্তর দেননি।

গোবর ব্যবহারের কথা স্বীকার করে ঠিকাদার সৈয়দ আহমেদ বলেছেন, ‘বোরিংয়ের দেয়াল যাতে না ধসে যায়, এ জন্য গোবর দিতে হয় ৷ বেন্টোনাইট দিলে কাজ হয় না। গোবর দিলে কাজ হয়।’

এ বিষয়ে বক্তব্যের জন্য মানিকগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌসকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

অনিয়মনিরাপদ পানিগভীর নলকূপমানিকগঞ্জহরিরামপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন