কমিউনিটি ও পরিবারভিত্তিক নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থার দিক থেকে সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে সরকারি দলের সংসদ সদস্য শিরীন সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশের সব মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা...