আগামীর সময়ে সংবাদ প্রকাশ
হরিরামপুরের সেই স্যানিটারি ইন্সপেক্টরকে শোকজ

মো. আতোয়ার রহমান
দৈনিক আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আতোয়ার রহমানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল আগামী তিন কার্য দিবসের মধ্যে তাকে কৈফিয়ত দিতে বলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল বলেছেন, গণমাধ্যমে স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমানকে নিয়ে নানা অভিযোগ প্রকাশিত হয়েছে, যা হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এসব কার্যকলাপের জন্য কেনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে না তা চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেছেন, স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। জবাব দেওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





