Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হরিরামপুরে পূজামণ্ডপে চালের বদলে টাকা, সিন্ডিকেটের কবলে বরাদ্দ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৪:৫৬
হরিরামপুরে পূজামণ্ডপে চালের বদলে টাকা, সিন্ডিকেটের কবলে বরাদ্দ

সরেজমিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে অনিয়মের চিত্র দেখা যায়। ছবি: আগামীর সময়

মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরাদ্দকৃত জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত চাল উত্তোলনের জন্য ডিও না দিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে চালের মূল্য বাবদ ১৯ হাজার ২০০ টাকা করে দেওয়া হচ্ছে। এর মধ্য থেকে আবার অফিস খরচ বাবদ রেখে দেওয়া হচ্ছে ১০০ টাকা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সংশ্লিষ্টরা জানান, ২০২৬-২৭ অর্থবছরে উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোট ৩২ হাজার ৮০০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিটি পূজামণ্ডপের সভাপতিকে চাল বরাদ্দের কাগজ হস্তান্তর করা হয়েছে। সেই অনুযায়ী, উপজেলা খাদ্য নিন্ত্রয়কের দপ্তর থেকে ডিও নিয়ে গুদাম থেকে চাল উত্তোলন করতে হবে।

সরেজমিন আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া সুলতানার উপস্থিতিতে উপপরিদর্শক মেহেদী হাসান তার ডেস্কে বসে ডিও লেটারে পূজামণ্ডপ কমিটির সভাপতিদের সই রাখছেন। তার পাশে বসে ঝিটকা এলাকার চাল ব্যবসায়ী বাবুল, প্রতিটি মণ্ডপের সভাপতিকে চালের মূল্য বাবদ খামে ভরে ১৯ হাজার ২০০ টাকা করে দিচ্ছেন। সেখান থেকে আবার অফিসের খরচ বাবদ ১০০ টাকা করে রাখছেন উপপরিদর্শক মেহেদী।

আরও পড়ুন

এবার দুর্গাপূজা অগ্নিপরীক্ষা, নিরাপত্তা হবে নিশ্ছিদ্র

০৬ অক্টোবর ২০২৬

এ সময় পূজামণ্ডপের কয়েকজন সভাপতি জানিয়েছেন, অফিস থেকে সই রেখে চালের দাম বাবদ ১৯ হাজার ২০০ টাকা করে দিয়েছে। এর মধ্য থেকে আবার অফিস খরচ বাবদ ১০০ টাকা করে দিতে হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া সুলতানা বললেন, ‘ডিও হোল্ডাররা আমার কাছে থেকে ডিও নিচ্ছে। এরপর তারা কি করছে, তা তো আমি বলতে পারব না। ডিও দেওয়ার দায়িত্ব আমার অফিস থেকে, আমি ডিও দিয়ে দিচ্ছি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেছেন, ‘আমার দপ্তর থেকে নিয়ম অনুযায়ী সব পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্তদের বরাদ্দের কপি বুঝিয়ে দেওয়া হয়েছে।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার দত্ত ওরফে বিল্টু দত্ত বললেন, ‘প্রতি মণ্ডপের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ ৬০০ কেজি। অফিস থেকে চালের দাম বাবদ ১৯ হাজার ২০০ করে টাকা দিচ্ছে। আমাদের টাকার দরকার। চালের দরকার নেই।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব বলেন, ‘যদি সত্যিই এই ব্যত্যয় ঘটে থাকে, তাহলে আমার ডিপার্টমেন্টের অবস্থান এখানে খুবই শক্ত এবং অনমনীয়। যদি এরকম কোনো অনিয়ম ঘটে থাকে, তাহলে আমরা কঠোর অ্যাকশনে যাব।’

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানিয়েছেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জহরিরামপুরদুর্গা পূজামণ্ডপঅনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১