চলতি বছর শেরপুর জেলায় ১৭৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। সভায় জানানো হয়, শেরপুরের ঐতিহ্য হচ্ছে, সব ধর্মের লোকের সহায়তায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও জেলায় দুর্গাপূজা সম্পন্ন করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল রবিবার আয়োজিত এ সভায় পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা,...