Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হরিরামপুর

স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ারের ‘স্বাস্থ্য সনদ বাণিজ্য’

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭
স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ারের ‘স্বাস্থ্য সনদ বাণিজ্য’

স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আতোয়ার রহমান

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আতোয়ার রহমানের বিরুদ্ধে স্বাস্থ্য পরীক্ষার সনদের নামে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকান, বেকারি, হোটেল থেকে কোনো রশিদ ছাড়াই প্রতিষ্ঠান অনুযায়ী ৫০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, নিরাপদ খাদ্য আইনে প্রতিবছর হোটেল-রেস্তোঁরা, বেকারি ও খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক। আর সেই সুযোগ নিয়ে প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের স্বাস্থ্য সনদের নামে ৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করেন স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান।

কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই তিনি সংক্রামক রোগ নেই মর্মে সনদ দিচ্ছেন। যোগদানের পর থেকেই এই সনদ ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা পর্যায়ে স্যানিটারি ইন্সপেক্টররা খাদ্য স্থাপনা পরিদর্শন, রিপোর্ট প্রদান, খাদ্য নমুনা সংগ্রহ ও ল্যাবে প্রেরণ, নমুনা ভেজাল হলে আদালতে মামলা দায়ের, পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দসহ নানা দায়িত্ব পালন করে থাকেন।

আরও পড়ুন

আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

০৬ সেপ্টেম্বর ২০২৬

দায়িত্ব সঠিকভাবে পালন না করে অবৈধ বেকারি, হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সনদ বাণিজ্য করে যাচ্ছেন। তবে, প্রতিবছর একবার সনদের নামে অতিরিক্ত টাকা নিলেও সারাবছর আর কোনো টাকা-পয়সা নেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা বলেন, সনদের জন্য আমাদের কোথাও আবেদন বা কিছু করতে হয় না। তিনি নিজে এসে টাকা নিয়ে যান এবং পরে এসে সনদ দিয়ে যান।

উপজেলার গোয়ালবাগ এলাকার ভাই-বোন বেকারির মালিক মো. হাবিবুর রহমান বিশ্বাস ওরফে হবি মিয়া বলেন, গত জুন মাসে চলতি অর্থবছরের স্বাস্থ্য সনদের কাগজ দিয়ে ৩৫০০ টাকা নিয়ে গেছেন স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার।

আহাদ বেকারির পরিচালক কবির হোসেন বলেন, প্রতিবছর কাগজ করার জন্য স্যানিটারি ইন্সপেক্টর এসে টাকা নিয়ে যায়। একবার ৪ হাজার, আবার ২ হাজার টাকা দিয়েছি। আমাদের কোথাও যেতে হয় না। স্যানিটারি ইন্সপেক্টরই টাকা ও কাগজপত্র নিয়ে যায়, পরে এসে সনদ দিয়ে যায়।

কাণ্ঠাপাড়া এলাকার মদিনা বেকারির পলাশ বলেন, স্যানিটারি ইন্সপেক্টর রেগুলার আমার এখানে এসে বসে থাকে। আমার সঙ্গে একটু সম্পর্ক ভালো, তাই আমার কাছে থেকে কম নেয়। ২ হাজার টাকার মতো দিয়েছি।

বলড়া বাজারের মিন্টু বেকারির মালিক মিন্টু চন্দ্র শীল বলেন, যার কাছে থেকে যা নিতে পারে। এ বছর আমার বেকারির জন্য ৩ হাজার টাকা দিয়েছি। বাড়িতে চাচাতো ভাইয়ের গৌতম বেকারি নামে আরেকটা বেকারি আছে, সেটার জন্য ২ হাজার টাকা দিয়েছি।

নাম প্রকাশ না করার শর্তে ঝিটকা বাজারের এক ফুচকার দোকানদার বলেন, আমার কাছে থেকে স্বাস্থ্য সনদের জন্য ৭০০ টাকা নিয়েছে। আরেক চা দোকানি বলেন, আমার কাছে থেকে ৫০০ টাকা নিয়েছে আতোয়ার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্যানিটারি ইন্সপেক্টর মো. আতোয়ার রহমান বলেন, এসব অভিযোগ অসত্য।

মানিকগঞ্জ সিভিল সার্জন আইভী ফেরদৌস বলেন, গত সপ্তাহেও স্যানিটারি ইন্সপেক্টরদের সঙ্গে সভায় এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও যদি কারও বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ আসে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হরিরামপুরস্যানিটারি ইন্সপেক্টরসনদ বাণিজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise