Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বড়লেখা

সাড়ে ৪ বছরের আইনি লড়াই শেষে ইউপি সদস্যের শপথ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৯:২০
সাড়ে ৪ বছরের আইনি লড়াই শেষে ইউপি সদস্যের শপথ

ছবি: আগামীর সময়

মৌলভীবাজারের বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ আহমদ সোনাম সাড়ে ৪ বছর আইনি লড়াই শেষে ইউপি সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান ইউএনও মাহবুবুল আলম মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে বড়লেখার গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসা কেন্দ্রে ইউপি সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রশিদ আহমদ সোনাম। ভোট গণনায় জালিয়াতি করে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা রশিদ আহমদ সোনামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী খসরুজ্জামানকে ৫ ভোটে বিজয়ী ঘোষণা করেন। ভোট জালিয়াতির ঘটনায় ভুক্তভোগী রশিদ আহমদ সোনাম নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।

মামলায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন ভোট জালিয়াতির মাধ্যমে ফেল করানো রশিদ আহমদ সোনামকে বিজয়ী ঘোষণা করেন। সংশোধিত গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের পূর্ব মুহূর্তে প্রতিপক্ষ খসরুজ্জামানের রিট পিটিশনে তার শপথগ্রহণ আটকা পড়ে। সর্বশেষ চলিত বছরের ৯ জুলাই বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খসরুজ্জামানের দায়েরকৃত রিট পিটিশনটি সরাসরি খারিজ করেন। একই সঙ্গে আদালত নির্বাচনী ট্রাইব্যুনালের মূল রায় বহাল রেখে আগের সব স্থগিতাদেশ বাতিল করেন। অবশেষে ৯ আগস্ট মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ ইউপি সদস্য রশিদ আহমদ সোনামকে ইউপি সদস্য হিসেবে শপথগ্রহণ করাতে বড়লেখা ইউএনও’কে নির্দেশ দেন।

আরও পড়ুন

ব্যয় কমল আরও ২ হাজার কোটি

১১ আগস্ট ২০২৬

শপথ গ্রহণের পর রশিদ আহমদ সোনাম বলেন, ‘২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে কারচুপির মাধ্যমে আমাকে ভোটে পরাজিত দেখানো হয়েছিল। আদালতের রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি, সত্যের বিজয় হয়েছে।’

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব জানালেন, আদালতের নির্দেশ অনুযায়ী রশিদ আহমদ সোনামকে শপথ পড়ানো হয়েছে। শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

হাইকোর্টে রশিদ আহমদ সোনামের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী তৌফিক আনোয়ার চৌধুরী। তার মতে, দীর্ঘ শুনানি শেষে আমার মক্কেল ন্যায়বিচার পেয়েছেন। দীর্ঘ ৪ বছর ৯ মাস পর শপথ গ্রহণের মাধ্যমে তিনি তার কাঙ্ক্ষিত দায়িত্ব গ্রহণ করলেন।

মৌলভীবাজার নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে ইউপি সদস্য রশিদ আহমদ সোনামের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মতিন।

এদিকে ইউপি সদস্য রশিদ আহমদ সোনামের ভোটার ও সমর্থকরা তাকে পরিকল্পিতভাবে ফেল করানোয় জড়িত প্রিজাইটিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের দাবি তুলেছেন।

বড়লেখাইউপি সদস্যশপথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন