Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

হার না মানা কলি রানী

রংপুর ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ২০:০৬
হার না মানা কলি রানী

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী, ছবি : আগামীর সময়

হাজারো প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পা দিয়ে লিখে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী।

রংপুরের কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা ভালো দিয়েছেন বলে জানান তিনি। কলি রানী কাউনিয়া কলেজের শিক্ষার্থী।

জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী কলি রানী উপজেলার গদাই গ্রামের রুপালী রানীর মেয়ে। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন বাবা মনোরঞ্জন রায় মারা যান। ছয় ভাই-বোনের মধে সবার ছোট কলি রানী।

এসএসসিতেও উত্তীর্ণ হয়েছেন কৃতিত্বের সঙ্গে। তিনি ভালো গানও গাইতে পারেন। ইতোমধ্যে গান গেয়ে অর্জন করেছেন একাধিক সম্মাননা স্মারক।

কলি রানীর ভাই মন্টু রায় জানান, জন্ম থেকেই কলির হাতের আঙুল নেই, হাত বাঁকা ও ছোট হওয়ায় কলম ধরতে পারে না। অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবলে ডান পা দিয়ে আস্তে আস্তে লেখা শুরু করে। ধীরে ধীরে দ্রুতগতিতে লেখার কৌশল আয়ত্ত করেছে। বোনের স্বপ্ন পূরণে তিনি সরকার এবং বিত্তবান মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

আরও পড়ুন

চিকিৎসাসেবার মান বাড়াতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

০২ জুলাই ২০২৬

কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বললেন, পরীক্ষা কক্ষে অন্যদের সাথে কলি রানী পা দিয়ে খাতায় লিখছে। তবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কেন্দ্রের নিয়ম মেনে তাকে অতিরিক্ত ৩০ মিনিট দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা গ্রহণে তার এই স্বপ্নের পথচলায় সফলতা কামনা করি।

কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা জানালেন, কলি রানীকে শারীরিক প্রতিবন্ধকতা আটকে রাখতে পারেনি। আমরা চাই, তার অদম্য অগ্রযাত্রা যেন থেমে না যায়।

তিনি যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন। উপজেলা প্রশাসন তার পাশে থাকবে বলেও জানান তিনি।

কলি রানীএইচএসসি পরীক্ষাকাউনিয়া মহিলা কলেজ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise