শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবলকে। জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই, তাই হাতে কলম ধরার সুযোগ হয়নি। তবে স্বপ্নপূরণের পথে থেমে থাকেননি রংপুরের কাউনিয়া উপজেলার কলি রানী। ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।কলি রানী উপজেলার গদাই গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান কলি। এরপর মা রুপালী রানীর স্নেহ, মমতা ও সাহসই হয়ে ওঠে তার পথচলার প্র...