Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাজীপুর

চার স্থানে ‘টর্চার সেল’, তদন্তের দাবি এমপির

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২১:১৮
শেয়ার করুন:
চার স্থানে ‘টর্চার সেল’, তদন্তের দাবি এমপির

ছবি: আগামীর সময়

গাজীপুরের কয়েকটি জায়গায় ‘টর্চার সেল’ গড়ে ওঠার অভিযোগ তুলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি দাবি করেন, জেলার অন্তত তিন থেকে চারটি স্থানে রয়েছে ‘টর্চার সেল’।

আজ রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন অভিযোগ করেন এমপি মুজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

সংসদ সদস্য মুজিবুর রহমান উল্লেখ করেন, টর্চার সেলের মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারা এসব সেল গড়ে তুলেছে, তা খতিয়ে দেখতে হবে পুলিশ কর্মকর্তাদের। এ ঘটনায় সরকারদলীয় কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেন তিনি।

অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে একটি নির্ভুল তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরলেন তিনি। একই সঙ্গে পুলিশকে সতর্ক করে বলেছেন, অপরাধী ধরতে গিয়ে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। চুরি ও ছিনতাই রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের তাগিদও দেন এমপি।

এ অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিলেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। বললেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে এ ধরনের টর্চার সেলের সংস্কৃতি দেখা গেলেও বর্তমান সরকারের কাছে এসবের কোনো স্থান নেই। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বিভাগকে।

সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক জানান, মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি জেলায় আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

পুলিশটর্চার সেলএমপিগাজীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য