Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রীমঙ্গলে অ্যাওয়ার্ড পেলেন ১১ কনটেন্ট ক্রিয়েটর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:১৬
শ্রীমঙ্গলে অ্যাওয়ার্ড পেলেন ১১ কনটেন্ট ক্রিয়েটর

অ্যাওয়ার্ড পাওয়ার পর ১১ জন কনটেন্ট ক্রিয়েটর। ছবি: আগামীর সময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড-২০২৬’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো, সৃজনশীল ও তথ্যভিত্তিক কনটেন্ট নির্মাণে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় ১১ জনকে।

গতকাল শুক্রবার বিকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

এ সময় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পরিবেশবান্ধব গাছ তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ও অংশগ্রহণকারী প্রায় ৭০ জন কনটেন্ট ক্রিয়েটরকে সম্মাননা জানানো হয়।

ন্যাচারাল অ্যান্ড লাইফস্টাইল ক্যাটাগরিতে বিজয়ী হন ইউসুফ শাহরিয়ার, মো. আল আমিন ইসলাম, ফাহিম আহমেদ, রোকসানা আফরিন শিমু, তানভীর আহমেদ, শিশির ধর, রাদিয়ান হোসেন ও মো. শহিদ। এন্টারটেইনমেন্ট অ্যান্ড কমেডি ক্যাটাগরিতে বিজয়ী হন দীপ চক্রবর্তী। ফুড অ্যান্ড রেসিপি ক্যাটাগরিতে বিজয়ী হন কাজী ফয়সাল আহমেদ রিয়াদ এবং অন্যান্য (অ্যাদার্স) ক্যাটাগরিতে বিজয়ী হন মো. ফারহান তানভীর ফাহিম।

আরও পড়ুন

স্কালোনির বাস্কেটবল ট্রিক, তিন মিনিটেই মেসির গোল

০৪ জুলাই ২০২৬

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নির্মল এস পলাশ ও সালাহউদ্দিন শুভ। এতে স্বাগত বক্তব্য দেন ডা. নাজেম আল কোরেশী রাফাত। অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মোছাব্বির আলী মুন্না এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন।

বিজয়ী কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আহমেদ বলেছেন, ‘এ পুরস্কার প্রাপ্তি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এর আগে কখনো এমন স্বীকৃতি পাইনি। যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

এন্টারটেইনমেন্ট অ্যান্ড কমেডি ক্যাটাগরির বিজয়ী দ্বীপ চক্রবর্তী বললেন, ‘আমি সবসময় আমার কনটেন্টের মাধ্যমে শ্রীমঙ্গলকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। আয়োজকদের ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন

বিবাহবন্ধনে আবদ্ধ টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

০৪ জুলাই ২০২৬

প্রধান আয়োজক ও ‘চায়ের জনপদ’-এর সম্পাদক ও প্রকাশক মো. তোফায়েল আহমেদ (পাপ্পু) মন্তব্য করেন, ‘চায়ের জনপদ স্থানীয় একটি ডিজিটাল মিডিয়া হিসেবে দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের সংবাদ, ঐতিহ্য, পর্যটন ও সম্ভাবনাকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বপূর্ণ, তথ্যনির্ভর ও সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল ও মানসম্মত কনটেন্ট সমাজে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি জানালেন, গত ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়। পরে ২ মে বিকাল ৫টা থেকে ৬ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইন ভোট অনুষ্ঠিত হয়। ভোটের ফলের ভিত্তিতে ১১ জন বিজয়ী নির্বাচিত হন।

ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়মিতভাবে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তোফায়েল।

কনটেন্ট ক্রিয়েটরঅ্যাওয়ার্ডচায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ডশ্রীমঙ্গলমৌলভীবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে