Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:১২
শেয়ার করুন:
বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

ছবি: রয়টার্স

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পপ কুইন টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার জমকালো উদযাপনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কমেডিয়ান ও অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।

সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা নিশ্চিত করেছেন এ তথ্য।

তিনি জানিয়েছেন, শুক্রবার নিউইয়র্ক সিটিতে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে সম্পন্ন হয়েছে।

একই সময়ে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ডে ‘JUST&T MARRIED’ লেখা ভেসে ওঠে।

তিনি জানান, বর-কনে দুজনেই ক্রিশ্চিয়ান ডিওরের পোশাক পরেছিলেন। অনুষ্ঠানে সুইফটের ভাই অস্টিন সুইফট ‘ম্যান অফ অনার’ এবং কেলসির ভাই ও অবসরপ্রাপ্ত আমেরিকান ফুটবলার জেসন কেলসি ছিলেন বরের ‘বেস্ট ম্যান’। তবে ছিল না ব্রাইডমেড বা গ্রুমসমেন। পশ্চিমা বিয়ের সংস্কৃতিতে বর ও কনের ঘনিষ্ঠ বন্ধুদের ব্রাইডমেড বা গ্রুমসমেন থাকেন, যারা বিয়ের দিন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারতে ও আনন্দ-আয়োজনে মূল ভূমিকা পালন করেন।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অনুষ্ঠানটির জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ম্যানহাটনের অন্যতম ব্যস্ততম একটি করিডোর। ‘শতাব্দীর সেরা আয়োজনে’ সমাগম হয়েছিল হলিউডের শীর্ষ তারকাদের। অতিথিদের এক ঝলক দেখতে এবং দম্পতিকে শুভেচ্ছা জানানোর আশায় সারা দিন ধরে স্টেডিয়ামের বাইরে ভক্তদের ভিড় জমেছিল।

টেইলর সুইফট এবং ট্র্যাভিস কেলসির বিয়ে উপলক্ষে এম্পায়ার স্টেট বিল্ডিং নীল আলোয় আলোকিত করা হয়েছে। ছবি: রয়টার্স

শুক্রবার সারাদিন অনুষ্ঠানস্থলের বাইরে ভিড় লেগেছি ভক্তদের। কেউ গাইছিলেন টেইলর সুইফটের গান, কারো পরনে ছিল কনসার্টের স্মারক পোশাক।

শুক্রবার মূল উদযাপনের আগে বৃহস্পতিবার একই ভেন্যুতে ছোট একটি অনুষ্ঠান হয়েছিল। ওই অনুষ্ঠানের অতিথি ছিলেন ১০০ জন।

এদিন অতিথিদের আড়াল করতে তাঁবু ও পর্দা ব্যবহার করা হলেও অনেকেই হোটেল থেকে বের হওয়া কিংবা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সময় ক্যামেরাবন্দি হন।

হিউ গ্রান্ট ও তার স্ত্রী। ছবি: রয়টার্স

ঝলমলে গোলাপি পোশাকে মডেল জিজি হাদিদ এবং তার অভিনেতা প্রেমিক ব্র্যাডলি কুপারকে দেখা যায়। গায়ক বেনসন বুন ও অভিনেত্রী ডাকোটা জনসনকেও অনুষ্ঠানে আসতে দেখা যায়। অভিনেতা হিউ গ্রান্ট, ইথান হক, জেসন সুদেইকিস এবং ট্রাভিস কেলসির ফুটবল দলের কয়েকজন সদস্য প্রকাশ্যেই অনুষ্ঠানে প্রবেশ করেন।

টেইলর সুইফটবিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য