মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড-২০২৬’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো, সৃজনশীল ও তথ্যভিত্তিক কনটেন্ট নির্মাণে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় ১১ জনকে।গতকাল শুক্রবার বিকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।এ সময় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পরিবেশবান্ধব গাছ তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে মনোন...