Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদ্রাসাছাত্রদের মারধর করে গরম খুন্তির ছ্যাঁকা, ৩ শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭
মাদ্রাসাছাত্রদের মারধর করে গরম খুন্তির ছ্যাঁকা, ৩ শিক্ষক গ্রেপ্তার

আল-মাদ্রাসাতু দারুদ তাকওয়া মাদ্রাসা

গাজীপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে পেটানোর পর গরম লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক শোয়াইবকে ধরে পুলিশে সোপর্দ করেছে। একই মাদ্রাসায় অপর এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে আরও দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে মহানগরীর গাছা থানার জাঝড় সাক্রাউরী এলাকার ‘আল-মাদ্রাসাতু দারুদ তাকওয়া’ মাদ্রাসায় ঘটেছে এ ঘটনা।

গ্রেপ্তার তিন শিক্ষক হলেন মাওলানা শোয়াইব আহাম্মদ (২৬), হাবিবুর রহমান (২৬) ও মো. শাহীন (১৯)।

শোয়াইব আহাম্মদ ময়মনসিংহের ধোবাউড়ার চর মুহুরী এলাকার মাওলানা ওসি উদ্দিন আহমদের ছেলে।

অভিযোগ থেকে জানা যায়, আল-মাদ্রাসাতু দারুদ তাকওয়া মাদ্রাসাছাত্র বায়েজীদ (১৩)। গত ৯ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে মাদ্রাসার মাঠে অন্য এক শিক্ষার্থীর সঙ্গে খেলাধুলার সময় ওই শিক্ষার্থীর পায়জামা দুর্ঘটনাবশত খুলে যায়। বিষয়টি নিয়ে মাদ্রাসার শিক্ষক মাওলানা শোয়াইব আহাম্মদের কাছে বিচার চাইলে তিনি বায়েজীদের ওপর নির্যাতন চালান।

বায়েজীদের বাবা মো. নাজমুল মিয়ার অভিযোগ, অভিযুক্ত শিক্ষক তার ছেলেকে উলঙ্গ করে বাঁশের কঞ্চি দিয়ে এলোপাতাড়ি পেটান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে লোহার খুন্তি গরম করে তার শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

নাজমুল মিয়া জানান, ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তার ছেলে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরে। তখন তিনি লক্ষ্য করেন, বায়েজীদ স্বাভাবিকভাবে হাঁটতে ও বসতে পারছে না। কারণ জানতে চাইলে ভয়ে সে ফোঁড়া হয়েছে বলে জানায়। পরদিন ১১ সেপ্টেম্বর বিকালে ক্ষতস্থানে মলম লাগানোর চেষ্টা করলে বায়েজীদ বাধা দেয়। পরে জোর করে মলম লাগাতে গিয়ে তিনি পোড়ার স্পষ্ট দাগ দেখতে পান। এরপর জিজ্ঞাসাবাদ করলে কান্নাজড়িত কণ্ঠে বায়েজীদ তার বাবাকে নির্যাতনের কথা জানায়।

এরপর ছেলেকে নিয়ে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার কারণ জানতে চান বাবা নাজমুল। অভিযোগ, শিক্ষক কোনো সদুত্তর না দিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং ভয়ভীতি ও হুমকি দিয়ে তাকে মাদ্রাসা থেকে বের করে দেন।

এরপর গুরুতর আহত বায়েজীদকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মাওলানা শোয়াইব আহাম্মদকে সাক্রাউরীর মুন্সি মার্কেট এলাকায় আটকে রাখেন। পরে গাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আহত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরআল-মাদ্রাসাতু দারুদ তাকওয়া মাদ্রাসামাদ্রাসাছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে