Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভুয়া ভাউচারে ২৪ লাখ টাকা আত্মসাৎ, বিএমডিএর কর্মী বরখাস্ত

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:১০
ভুয়া ভাউচারে ২৪ লাখ টাকা আত্মসাৎ, বিএমডিএর কর্মী বরখাস্ত

মোতাহার হোসেন। সংগৃহীত ছবি

সেচযন্ত্রের প্রিপেইড মিটারে টাকা রিচার্জ না করে ভুয়া স্লিপ ও ভাউচার জমা দিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক সহকারী মেকানিকের বিরুদ্ধে। রাজশাহীর পবা জোনে কর্মরত মোতাহার হোসেন নামের ওই কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তাকে পঞ্চগড় জোনে সংযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খানের সই করা এক অফিস আদেশে এই সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। গতকাল শুক্রবার নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

অফিস আদেশ অনুযায়ী, ২০১৪-১৫ ও ২০২৫-২৬ অর্থবছরে বিকাশ, রকেট ও জনতা ব্যাংকের ডিলার পয়েন্টের পেমেন্ট স্লিপ ও ভাউচার জমা দিয়ে মোট ২৩ লাখ ৯২ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে বিএমডিএর প্রধান কার্যালয়ের পূর্ণাঙ্গ তদন্ত এখনো শেষ হয়নি।

বিএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, পবা জোনের আওতাধীন নওহাটা পৌরসভার সিন্দুরঝুসুম্বী মৌজার একটি গভীর নলকূপের প্রিপেইড মিটার নষ্ট হওয়ার পর সেটির লেনদেনের তথ্য যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায়, মিটারটির তথ্য সংগ্রহে দীর্ঘ সময় ধরে কোনো চেকিং কার্ড ব্যবহার করা হয়নি। ২০২৫ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ৪ এপ্রিল পর্যন্ত চার মাসের বেশি সময় মিটারটির তথ্য সংগ্রহে কোনো চেকিং কার্ড ব্যবহার করা হয়নি।

আরও পড়ুন

চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

০৮ অক্টোবর ২০২৬

এরপর গত ২০ জুলাই মোতাহার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গত ২৬ জুলাই তিনি জবাব দিলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক হয়নি। পরদিন তার নামে বরাদ্দ করা সেচযন্ত্রের বরাদ্দ আদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে তার বরাদ্দ করা গভীর নলকূপগুলোর প্রিপেইড মিটারে রিচার্জের তথ্য যাচাই করতে গিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ সামনে আসে।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মোতাহার। এ বিষয়ে ২১ ও ২৮ সেপ্টেম্বর তাঁর কাছে কৈফিয়ত তলব করা হলেও তিনি কোনো জবাব দেননি। পরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ ছিল।

এসব কর্মকাণ্ডকে অসদাচরণ, পলায়ন, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট চাকরিবিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে পঞ্চগড় জোন অফিসে নিয়মিত উপস্থিত থেকে নির্ধারিত সময় পর্যন্ত অবস্থান এবং পৃথক হাজিরা খাতায় সই করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মস্থল ত্যাগের আগেও তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

এ বিষয়ে মোতাহারের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিএমডিএর পবা জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান জানিয়েছেন, মোতাহার অফিস থেকে টাকা নিয়ে সেচযন্ত্রের বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটার রিচার্জ করতেন। কিন্তু দুই অর্থবছরে প্রায় ২৪ লাখ টাকা রিচার্জ না করেই ভুয়া ভাউচার ও পেমেন্ট স্লিপ জমা দেওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। এ কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান বলেছেন, ‘ঘটনাটি নিয়ে সংস্থার প্রধান কার্যালয় থেকে তদন্ত করা হবে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

বিএমডিএবরখাস্তরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!