Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফটিকছড়িতে বিএনপির মিছিলে অতর্কিত হামলা, ২৯ জনের নামে মামলা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:২২
শেয়ার করুন:
ফটিকছড়িতে বিএনপির মিছিলে অতর্কিত হামলা, ২৯ জনের নামে মামলা

আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: আগামীর সময়

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ, মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে । এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মামলাটি করেন হামলায় আহত নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হোছাইন (৩৭)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২১ নভেম্বর ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগরের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় রাজনৈতিক বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন

‘আধঘণ্টা আগেও ছেলের সঙ্গে কথা বলেছি, এখন সে নেই’

২৫ নভেম্বর ২০২৬

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ধারালো রামদা, লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তার মাথায় একাধিক সেলাই দিতে হয়।

হামলায় মিছিলে অংশ নেওয়া ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

বাদী মো. হোছাইন বলেন, ঘটনার পর থেকে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তবে ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, ‘ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র